-
কাশ্মির সীমান্তে যুদ্ধ প্রস্তুতি উন্নত করছে, গোলাবারুদের মজুদ গড়ছে ভারত
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১০:০২কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ৭৭৮ কিলোমিটার সীমান্তে যুদ্ধ প্রস্তুতি অব্যাহতভাবে উন্নত করছে ভারতীয় বাহিনী। একই সঙ্গে নতুন করে সেনা মোতায়েন এবং সীমান্তবর্তী অবস্থানের কাছাকাছি এলাকায় জ্বালানি ও গোলাবারুদের মজুদ গড়ে তোলা হচ্ছে।
-
সীমান্তে অস্ত্র মজুদের বিরুদ্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল পাকিস্তান
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১৩:৪৪পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, সীমান্ত এলাকায় ভারত নজিরবিহীন অস্ত্র মজুদ করছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ তৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পাকিস্তান। গোলযোগপূর্ণ কাশ্মির নিয়ে যখন পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এমন অভিযোগ তুলে হুঁশিয়ারি দিল পাকিস্তান।
-
পাকিস্তানের নিরাপত্তা পদক্ষেপ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করলেন নওয়াজ
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৭:৩৩পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দেশটির নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান বৈরিতার প্রেক্ষাপটে এ আলোচনা হলো।
-
কাশ্মির সীমান্তে গুলি বিনিময়: পরস্পর বিরোধী বক্তব্যে পাক-ভারত
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১৬:৫০পাকিস্তান এবং ভারত আজ (মঙ্গলবার) কাশ্মির সীমান্তে গুলি বিনিময় সম্পর্কে পরস্পর বিরোধী দাবি করেছে।
-
রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া বাতিল হয় নি: ইসলামাবাদের দাবি
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৭:৩১রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া মস্কো বাতিল করে নি বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে রোববারের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত মহড়া ফ্রেন্ডশিপ-২০১৬ বাতিল করা হয়েছে বলে কোনো কোনো ভারতীয় সংবাদমাধ্যম যে খবর দিয়েছে তাকে নাকচ করে দেন পাক রাষ্ট্রদূত।
-
কাশ্মিরে রক্তপাত বন্ধে ব্যবস্থা নিন: নিরাপত্তা পরিষদের প্রতি নওয়াজ শরীফ
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৭:০৪কাশ্মিরে রক্তপাত বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে ভারতের প্রতি আহ্বান জানানোর অনুরোধ সম্বলিত একটি চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছে এ চিঠি দেয়া হয়েছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মির সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে এতে।
-
কাশ্মির থেকে দৃষ্টি ঘোরানোর 'নির্লজ্জ' চেষ্টা চালাচ্ছে ভারত: পাকিস্তান
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১৪:৪১পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ তার ভাষায় বলেছেন, কাশ্মির পরিস্থিতি থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে নির্লজ্জভাবে চেষ্টা চালাচ্ছে ভারত। এরই অংশ হিসেবে কাশ্মিরের উরি শহরে সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
-
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী হামলা: ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০৮:১৩ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ব্রিগেড সদরদপ্তরে বিচ্ছিন্নতাবাদী হামলায় কোনো ধরণের ভূমিকা থাকার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। কাশ্মিরের বারামুল্লার উরি সেক্টরে সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে সাম্প্রতিক হামলার ঘটনায় পাকিস্তান জড়িত বলে ভারতীয় সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ জোরালো ভাষায় অভিযোগ করেছেন।
-
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকামী নেতাদের রাজনৈতিক আশ্রয় দেবে ভারত!
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৩:৪২পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাকামী নেতাদের ভারত রাজনৈতিক আশ্রয় দেবে বলে দাবি করেছে ভারতের সিএনএন-নিউজ১৮ চ্যানেল।
-
আবারো পারভেজ মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিল আদালত
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৩:১৩পাকিস্তানের একটি দায়রা আদালত সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে রক্তক্ষয়ী সেনা অভিযানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এ নির্দেশ দেয়া হয়।