• পাকিস্তানে লে. জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার

    পাকিস্তানে লে. জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার

    এপ্রিল ২১, ২০১৬ ১২:৫০

    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দুর্নীতির দায়ে আজ(বৃহস্পতিবার) ১২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। দেশটিতে নজিরবিহীন ভাবে বরখাস্তকৃত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল, পাঁচজন বিগ্রেডিয়ার এবং তিনজন কর্নেল রয়েছেন বলে জানা গেছে। বহিষ্কৃত মেজর জেনারেলে নাম এলাহি শহীদ এবং বহিষ্কৃত লে. জেনারেল ওবায়দুল্লাহ পাক সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্সে আর্মস অ্যান্ড উইপন্স বিভাগের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন।

  • ‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান’

    ‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান’

    এপ্রিল ২১, ২০১৬ ১১:৫৩

    পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ আফগানিস্তানের কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছে বলে দৃশ্যত মনে হচ্ছে। ইরানের সঙ্গে এ সংক্রান্ত বিকল্প চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে পাকিস্তানের ক্ষেত্রে এ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান। পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।

  • পারভেজ মুশাররফে বিরুদ্ধে  জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

    পারভেজ মুশাররফে বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

    এপ্রিল ২০, ২০১৬ ০৭:৪২

    পাকিস্তানের বিশেষ আদালত দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বারবার সমন জারি করা সত্ত্বেও আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় গতকাল এ পরোয়ানা জারি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় সশরীরে উপস্থিত হওয়া থেকে রেহাই পাওয়ার জন্য মুশাররফের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল ইসলামাবাদের আদালত তাও খারিজ করে দিয়েছে।

  • ওয়াজিরিস্তানে সেনা অভিযান শেষ; দেশে কম্বিং অপারেশনের নির্দেশ

    ওয়াজিরিস্তানে সেনা অভিযান শেষ; দেশে কম্বিং অপারেশনের নির্দেশ

    এপ্রিল ১৯, ২০১৬ ০৭:১২

    পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে শেষ পর্যায়ের সেনা অভিযান সফলভাবে সমাপ্ত হয়েছে এবং এ অঞ্চল থেকে তালেবান সন্ত্রাসীরা নির্মূল হয়েছে বলে ঘোষণা করেছে পাক সামরিক বাহিনী। ২০১৪ সালের জুন মাসে ওয়াজিরিস্তানে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযান জারবে আজব শুরু হয়েছিল।

  • আলোচনায় ফেরো না হয় চরম পরিণতি ভোগ কর: তালেবানকে পাকিস্তান

    আলোচনায় ফেরো না হয় চরম পরিণতি ভোগ কর: তালেবানকে পাকিস্তান

    এপ্রিল ১৮, ২০১৬ ০৭:৩৭

    আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া পুনরায় চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। আফগান তালেবানকে তাদের কথিত ‘বসন্তকালীন অভিযান’ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, না হলে তালেবানকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি পত্রিকা আজ(সোমবার) এ খবর দিয়েছে।

  • মুশাররফকে পাকিস্তানে ফিরিয়ে আনতে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে

    মুশাররফকে পাকিস্তানে ফিরিয়ে আনতে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে

    এপ্রিল ১৭, ২০১৬ ০৮:২৪

    পাকিস্তান সরকার বিদেশে অবস্থানরত দেশটির সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি করার আভাস দিয়েছে। পাকিস্তানে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জবানবন্দি নেয়ার জন্য তার বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো আজ(রোববার) খবর দিয়েছে।

  • অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকুন: ভারতের প্রতি পাকিস্তান

    অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকুন: ভারতের প্রতি পাকিস্তান

    এপ্রিল ১৬, ২০১৬ ০৮:৪১

    পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি বা ‘র’এর পাকিস্তানে কথিত তৎপরতার বিষয়ে আরব এবং এশিয় দেশগুলোর কূটনীতিবিদদের ব্রিফিং’এর সময়ে এ আহ্বান জানানো হয়। ইসলামাবাদের পররাষ্ট্র দফতর এ ব্রিফিং দিয়েছে।

  • পাকিস্তান সীমান্তের কাছে চলছে ভারতের বিশাল সামরিক মহড়া ‘শত্রুজিৎ’

    পাকিস্তান সীমান্তের কাছে চলছে ভারতের বিশাল সামরিক মহড়া ‘শত্রুজিৎ’

    এপ্রিল ১৫, ২০১৬ ১৮:৩৬

    ভারতীয় সেনাবাহিনী ‘শত্রুজিৎ’ নামের বিশাল সামরিক মহড়া চালাচ্ছে । পাকিস্তান সীমান্তবর্তী থর মরুভূমিতে এ মহড়া চালানো চলছে এবং ভারতীয় নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির দ্রুত জবাব দেয়ার প্রস্তুতি আরো চাঙ্গা করার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।

  • ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে:  ঘোষণা দিল ইসলামাবাদ

    ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে: ঘোষণা দিল ইসলামাবাদ

    এপ্রিল ১৫, ২০১৬ ০৮:৪৮

    পাকিস্তান-ভারত শান্তি প্রক্রিয়া অচল হয়ে পড়ার বক্তব্য বাতিল করে দিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিং’এর সময়ে এ কথা জানান পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।

  • ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য জোরদার করেছে পাকিস্তান

    ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য জোরদার করেছে পাকিস্তান

    এপ্রিল ১৪, ২০১৬ ০৪:৪২

    ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য দেয়া অব্যাহত রেখেছে পাকিস্তান। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘র’এর সদর দফতরে বিশেষ সেল খোলা হয়েছে বলে এবারে দাবি করেছেন পাক প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত জেনারেল আলম খাট্টাক।