-
ট্রাম্প একজন ‘বুদ্ধিমান মানুষ’: পুতিন
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৪:০৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বুদ্ধিমান মানুষ’ হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি অতিদ্রুত নিজের কর্তব্য বুঝে ফেলবেন। রাষ্ট্র-নিয়ন্ত্রিত এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন আরো বলেছেন, ট্রাম্প ‘এরইমধ্যে একজন রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন।’
-
একটি কিনুন আরেকটি ফ্রি নিন: ফিলিপাইনকে পুতিন
নভেম্বর ২৪, ২০১৬ ০৪:৫৮ফিলিপাইনের কাছে সব ধরনের সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। মার্কিন সরকার ফিলিপাইনের কাছে পরিকল্পিত অ্যাসাল্ট রাইফেল বিক্রির পরিকল্পনা স্থগিত করে দেয়ার পর মস্কোর কাছ থেকে এ প্রস্তাব পেয়েছে ম্যানিলা।
-
৪ মিনিট কথা বললেন ওবামা ও পুতিন
নভেম্বর ২১, ২০১৬ ০৩:৪৬সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে চার মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেরুর রাজধানী লিমায় রোববার অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
-
প্রেসিডেন্ট পুতিনের বিমানকে তাড়া করল সুইস ৩ যুদ্ধবিমান
নভেম্বর ১৯, ২০১৬ ১০:১২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিমানকে সুইজারল্যান্ডের আকাশে তাড়া করেছে দেশটির তিন যুদ্ধবিমান। রুশ সাংবাদিকদের নিয়ে পেরুর এপেক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে বিমানটিকে তাড়া করা হয়। অবশ্য এ সময়ে বিমানটিতে প্রেসিডেন্ট পুতিন ছিলেন না।
-
নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে রাশিয়া: পুতিন
নভেম্বর ১৯, ২০১৬ ০৫:২০রাশিয়া নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কৌশলগত আন্তর্জাতিক অস্ত্র ভারসাম্য নিশ্চিত করার জন্য এ পরিকল্পনা নিয়েছে তার সরকার।
-
প্রথম সংলাপ: 'সম্পর্কোন্নয়নের চেষ্টা করবেন ট্রাম্প-পুতিন'
নভেম্বর ১৫, ২০১৬ ০২:৫৮নিজেদের মধ্যে প্রথম টেলিফোনালাপে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক ‘স্বাভাবিকীরণের’ উপায় নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে একথা জানিয়েছে।
-
আমরা কেন হামলা করতে যাব: পুতিন
নভেম্বর ১৩, ২০১৬ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সেনাবাহিনী কারো জন্যেই হুমকি নয় এবং কাউকে আক্রমণও করবে না। এ ছাড়া, রুশ সেনাবাহিনীর মহড়া আগের চেয়ে বহুগুণ বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
-
পুতিন ও ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে ‘ব্যাপক মিল’ আছে: রাশিয়া
নভেম্বর ১১, ২০১৬ ০৪:২৩আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতির মধ্যে ‘ব্যাপক মিল’ রয়েছে বলে দাবি করেছে মস্কো। ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার সম্পর্কের উন্নতি হবে বলেও আশা প্রকাশ প্রকাশ করেছে রাশিয়া।
-
ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন পুতিন
অক্টোবর ৩১, ২০১৬ ০৬:৫৯রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের প্রতিরক্ষার জন্য ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন। এর অংশ হিসেবে তিনি রোবট ট্যাংক বহর মোতায়নের প্রস্ততি নিচ্ছেন। রোবট ট্যাংক দেয়াল বাইতে পারবে।
-
এখনই আলেপ্পোয় আবার বিমান হামলার প্রয়োজন নেই: পুতিন
অক্টোবর ২৯, ২০১৬ ০৪:১৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার আলেপ্পো নগরীতে এখনই আবার জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করার প্রয়োজন নেই। মানবিক যুদ্ধবিরতির পর রাশিয়ার সেনাবাহিনী আবার হামলা শুরু করার অনুমতি চাইলে প্রেসিডেন্ট পুতিন তা নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে তার আবাসিক দপ্তর ক্রেমলিন।