-
কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত চালু হচ্ছে রেল যোগাযোগ
মে ১৪, ২০২৩ ০৫:১৯ইরানের ভেতর দিয়ে কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত একটি বিশাল রেল লাইন প্রকল্প চালু করতে যাচ্ছে ইরান। ইরানের উপ পরিবহনমন্ত্রী খেইরুল্লাহ খাদেমি এ খবর জানিয়ে বলেছেন, কাস্পিয়ান সাগর থেকে দেশের রাশত শহর পর্যন্ত ৩৭ কিলোমিটার দীর্ঘ রেল লাইন স্থাপনের কাজ আগামী জুলাই মাসের শেষ নাগাদ সমাপ্ত হবে।
-
পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা আমেরিকার
মে ১৪, ২০২৩ ০৫:১৬পারস্য উপসাগরে নিজের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে দু’টি বিদেশি তেল ট্যাংকার আটক করার পর এ ঘোষণা দিল ওয়াশিংটন।
-
ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে
মে ০৮, ২০২৩ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের ক্ষমতা ক্ষয়ে আসছে এবং দিন দিন ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে।
-
পারস্য উপসাগর গোটা অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির অংশ: ইরান
মে ০১, ২০২৩ ০৪:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগর হচ্ছে তার দেশ ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি রোববার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
আমেরিকা ও ইসরাইলকে পারস্য উপসাগর ত্যাগ করতে হবে: ইরান
এপ্রিল ৩০, ২০২৩ ০৪:৫৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, তার বাহিনী দৃঢ়তার সঙ্গে পারস্য উপসাগর ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট। তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে এই কৌশলগত পানিসীমা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
-
পারস্য উপসাগরে ইসরাইলি জাহাজে হামলা
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৪:৫৫পারস্য উপসাগরে দখলদার ইসরাইলের একটি জাহাজে হামলা হয়েছে বলে ইসরাইলি দৈনিক 'জেরুজালেম পোস্ট' দাবি করেছে।
-
আইআরজিসির নৌবাহিনীর হেলিকপ্টারে নৌ-মাইন সংযোজন
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০৮:১৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী নিজের হেলিকপ্টারগুলোকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নৌ-মাইনে সজ্জিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে আইআরজিসি’র নৌবাহিনী।
-
পারস্য উপসাগরে ইরানিদের দিকনির্দেশনাকে গুরুত্ব দেয় আমেরিকা: আইআরজিসি
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৩:০২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর গোটা ইরানি জাতির কাছে পবিত্র।
-
ইরাককে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের প্রতিবাদ
জানুয়ারি ১৮, ২০২৩ ০৬:৫২পারস্য উপসাগরের একটি বিকৃত নাম ব্যবহার করায় ইরাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর জানিয়ে বলেছেন, তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে বাগদাদে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
-
পারস্য উপসাগরে মহড়া চালালো আইআরজিসি; বহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জানুয়ারি ১৭, ২০২৩ ১৫:৪৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে। এ সময় কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তুতে নানা ধরণের রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে।