-
ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি
জানুয়ারি ২৮, ২০১৯ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়েছে। আমেরিকা সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করেছে বলে তিনি জানান।
-
পোল্যান্ডে ইরান-বিরোধী সম্মেলন বাতিল করতে পারে আমেরিকা: রিপোর্ট
জানুয়ারি ২৪, ২০১৯ ০২:১৩আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী সম্মেলন বাতিল করে দিতে পারে আমেরিকা। ওই সম্মেলনে বর্জনকারী দেশের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
-
ইরান-বিরোধী সম্মেলনে যোগ দেবে না রাশিয়া; কড়া সমালোচনা
জানুয়ারি ২৩, ২০১৯ ১৮:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন উদ্যোগে যে সম্মেলন হতে যাচ্ছে তাতে রাশিয়া যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সম্মেলনের নিন্দা ও বিরোধিতা করে মস্কো বলেছে, কথিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সম্মেলন উসকানিমূলক এবং এ অঞ্চলের সত্যিকারের সমস্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
-
অনুষ্ঠিত হওয়ার আগেই ইরান-বিরোধী সম্মেলন নিয়ে হতাশায় আয়োজক দেশ
জানুয়ারি ২২, ২০১৯ ১৩:৪০মার্কিন সরকার তার ইরান-বিদ্বেষী নীতি বাস্তবায়নের লক্ষ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে আগামী মাসে ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ওয়াশিংটন যদিও ঘোষণা করেছে ওয়ারশ’ সম্মেলনে বিশ্বের বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অঙশ নেবেন কিন্তু রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এরইমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এ সম্মেলনে অংশ নেবে না।
-
‘ইরানের স্বার্থ-বিরোধী জোট গঠন করতে দেয়া হবে না’
জানুয়ারি ২২, ২০১৯ ০৬:১৯মধ্যপ্রাচ্য কিংবা এর বাইরে ইরানের স্বার্থ-বিরোধী কোনো জোট গঠন করার অনুমতি তেহরান কাউকে দেবে না।ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
সম্মেলন অনুষ্ঠানের কারণ ব্যাখ্যা করতে পোল্যান্ডের মন্ত্রী ইরানে
জানুয়ারি ২১, ২০১৯ ১৫:৪৮পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী যে সম্মেলন হতে যাচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী মাচেই লাং তেহরান সফরে এসেছেন। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আমেরিকার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
পোল্যান্ড সম্মেলন বয়কটের জন্য ইউরোপের প্রতি আহ্বান
জানুয়ারি ১৭, ২০১৯ ১৬:০৫মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী সম্মেলন বয়কটের জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ-বিরোধী সংগঠন কোড পিংক।
-
ইরান-বিরোধী সম্মেলনের জন্য পোল্যান্ডকে পরিণতি ভোগ করতে হবে: কাসেমি
জানুয়ারি ১৪, ২০১৯ ১৪:৫৭আমেরিকার ইরান-বিরোধী সম্মেলনের আয়োজন করে দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট না করতে পোল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
-
পোলিশ চার্জ-দ্য-অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জানুয়ারি ১৪, ২০১৯ ১৪:০০১৪ জানু: তেহরানের পোলিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উইচেখ আনোল্টকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পোল্যান্ডে ইরান বিরোধী বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি মানবাধিকার বিরোধী উদ্ধত মন্তব্য করেছেন। ওই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতেই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।
-
পোল্যান্ডে ইরান-বিরোধী সম্মেলন ইউরোপের জন্য বড় পরাজয়: তেহরান
জানুয়ারি ১৩, ২০১৯ ০৩:২৭পোল্যান্ডে ইরান-বিরোধী সম্মেলন করে আমেরিকা ইউরোপের ওপর নিজের কর্তৃত্ব ফলাতে চায় বলে মন্তব্য করেছে তেহরান। ইরান বলেছে, এটি ইউরোপের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে বিবেচিত হবে।