• দেশে ফিরল ইরানের ফুটবল দল: বিমানবন্দরে বিপুল সংবর্ধনা

    দেশে ফিরল ইরানের ফুটবল দল: বিমানবন্দরে বিপুল সংবর্ধনা

    জুন ২৭, ২০১৮ ১৮:৫৭

    রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব শেষে দেশে ফিরেছে ইরানের জাতীয় ফুটবল দল। আজ (বুধবার) ভোর ৪টায় ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ফুটবল ফেড়ারেশনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।

  • রোমাঞ্চকর জয় পেল আর্জেন্টিনা, নকআউট পর্বে প্রতিপক্ষ ফ্রান্স

    রোমাঞ্চকর জয় পেল আর্জেন্টিনা, নকআউট পর্বে প্রতিপক্ষ ফ্রান্স

    জুন ২৭, ২০১৮ ০২:২৭

    নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা। আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আর্জেন্টিনার নকআউট পর্বে খেলার সম্ভাবনা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল। অবশেষে লিওনেল মেসি ও মার্কস রোহোর গোলে 'ডি' গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিল হোর্হে সাম্পাওলির দল। অন্যদিকে, শেষ ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়া।

  •  রোনালদোর লাল কার্ড পাওয়া উচিত ছিল: ইরানি কোচ

    রোনালদোর লাল কার্ড পাওয়া উচিত ছিল: ইরানি কোচ

    জুন ২৬, ২০১৮ ১৭:৫৬

    পর্তুগালের বিপক্ষে 'বি' গ্রুপের শেষ ম্যাচে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের কোচ কার্লোস কেইরুস। ইরানের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

  • ইরানি ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রেসিডেন্ট রুহানি

    ইরানি ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রেসিডেন্ট রুহানি

    জুন ২৬, ২০১৮ ০৫:৪২

    বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলেও দুর্দান্ত লড়াই করায় ইরানের জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার রাতে ইউরোপের সেরা দল পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ খেলা সমাপ্তির পর জাতীয় দলের খেলোয়াড়দের কাছে পাঠানো এক বার্তায় এ ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রুহানি।

  • পানামাকে ৬-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড, কেইনের হ্যাট্রিক

    পানামাকে ৬-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড, কেইনের হ্যাট্রিক

    জুন ২৪, ২০১৮ ২০:৫০

    প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামাকে ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ইংল্যান্ড। 'জি' গ্রুপের এ ম্যাচে হ্যাট্রিক করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বাধিক ৫ গোল করেছেন তিনি। এর আগে প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক।

  • শেষ মুহূর্তের গোলে জার্মানির জয়, টিকে রইল নকআউট পর্বের আশা

    শেষ মুহূর্তের গোলে জার্মানির জয়, টিকে রইল নকআউট পর্বের আশা

    জুন ২৪, ২০১৮ ০২:৪০

    সুইডেনকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল জার্মানি। বিরতির পর মার্কো রয়েস আর টনি ক্রুসের গোলে স্বস্তির জয় পায় ইওয়াখিম লুভের দল।

  • এবার তিউনিশিয়াকে ৫-২ গোলে বিধ্বস্ত করল বেলজিয়াম

    এবার তিউনিশিয়াকে ৫-২ গোলে বিধ্বস্ত করল বেলজিয়াম

    জুন ২৩, ২০১৮ ২১:২৪

    পানামার পর এবার তিউনিশিয়াকে বিধ্বস্ত করে ‘জি’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্ব প্রায় নিশ্চিত করল বেলজিয়াম। প্রথম মাচে পানামাকে ৩-০ গোলে হারিয়েছিল ফিফা র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা বেলজিয়াম। আজ তিউনিশিয়ার বিপক্ষেও দারুণ খেলে ৫-২ গোলের বিশাল ব্যবধানে জয়ে তুল নিয়েছে রেড ডেভিলরা।

  • আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার দুর্দান্ত জয়, সম্ভাবনা জাগল আর্জেন্টিনার

    আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার দুর্দান্ত জয়, সম্ভাবনা জাগল আর্জেন্টিনার

    জুন ২২, ২০১৮ ২৩:৪৭

    আহমেদ মুসার জোড়া গোলের সুবাদে আইসল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে নাইজেরিয়া। এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল আফ্রিকার এই দলটি। দুই ম্যাচে দুই জয় নিয়ে এই গ্রুপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ক্রোয়েশিয়া।

  • কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের কাঙ্ক্ষিত জয়, নেইমারের চোখে আনন্দাশ্রু

    কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের কাঙ্ক্ষিত জয়, নেইমারের চোখে আনন্দাশ্রু

    জুন ২২, ২০১৮ ২০:৫৪

    অতিরিক্ত সময়ে ফিলিপ কৌতিনহো ও নেইমারের গোলে কোস্টারিকার বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ব্রাজিল। আর এ জয়ে নক আউট পর্ব অনেকটা নিশ্চিত করেছে ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ল্যাটিন আমেরিকার এ দেশটি।