-
দিল্লিতে ইসরাইলি বর্বরতার সমর্থনে পোস্টার ও মিছিল; ফিলিস্তিনের সাথে বামপন্থীদের সংহতি
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:৩০ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলা ও আগ্রাসনের মধ্যে ভারতে একাধিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসরাইলের সমর্থনে পোস্টার লাগিয়েছে এবং মিছিল করেছে।
-
ট্যাংক বিধ্বংসী আরপিজি উন্মোচন করল আল-কাসসাম ব্রিগেড
অক্টোবর ১৬, ২০২৩ ১২:০৫ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড ‘আল-ইয়াসিন’ নামে ট্যাংক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।
-
কয়েকটি দেশের নীরবতার কড়া নিন্দা করলেন প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৬, ২০২৩ ১১:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে সেখানকার নিরস্ত্র নিরীহ জনগণ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে যা আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন ও মানবিক নীতির পরিপন্থি।
-
হামাস বলছে- তাদের কাছে যুদ্ধবিরতির কোনো তথ্য নেই
অক্টোবর ১৬, ২০২৩ ১০:৪০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স যে খবর দিয়েছে সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সংগঠনটি বলেছে- আমেরিকা, ইসরাইল ও মিশর মিলে যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য হয়েছে বলে রয়টার্স যে খবর দিয়েছে সেটি তাদের জানা নেই।
-
ইলিনয়ে শ্বেতাঙ্গ উগ্রবাদীর ছুরির আঘাতে ৬ বছরের ফিলিস্তিনি শিশু নিহত
অক্টোবর ১৬, ২০২৩ ১০:০৯আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে ৭১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ উগ্রবাদী ৬ বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে গুলি করে হত্যা করেছে। শিশুটিকে ওই ব্যক্তি ২৬ বার ছুরি দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন।
-
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে খুলনায় মানববন্ধন
অক্টোবর ১৬, ২০২৩ ০৮:৪৫ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে খুলনা নগরীর আলতাপোল লেনন্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী।
-
গাজায় স্থল অভিযান স্থগিত করেছে ইসরাইল: নিউ ইয়র্ক টাইমস
অক্টোবর ১৬, ২০২৩ ০৬:১৫‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় স্থল অভিযান স্থগিত করেছে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। গাজায় পাশবিক হামলা বন্ধ না করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে যখন ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে তখন আবহাওয়ার কারণ দেখিয়ে স্থল অভিযান বন্ধ করল তেল আবিব।
-
ওআইসির জরুরি বৈঠকে ইরান সক্রিয় ভূমিকা পালন করবে: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৬, ২০২৩ ০৬:০৩গাজা পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মন্ত্রী পর্যায়ের যে বৈঠক আহ্বান করা হয়েছে তাতে ইরান সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি মধ্যপ্রাচ্যের চার দেশ ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
-
ইসরাইলি হামলা বন্ধ না হলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে: ইরান
অক্টোবর ১৬, ২০২৩ ০৫:৪৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন।
-
ইহুদিবাদী আগ্রাসন চললে সংঘর্ষ যে ছড়িয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই: আবদুল্লাহিয়ান
অক্টোবর ১৫, ২০২৩ ১৫:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিক এবং নিরাশ্রয় জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি কারও নিয়ন্ত্রণে থাকবে না।