-
গাজায় ইসরাইলি আগ্রাসনে প্রতিবাদে আমেরিকা-ইউরোপে বিক্ষোভ
অক্টোবর ১৫, ২০২৩ ১৩:৪৭ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বোমা হামলা ও দখলদারিত্বের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে আমেরিকা-ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
-
গাজায় ইসরাইলি স্থল হামলার পরিণতি কেমন হবে? (ভিডিও)
অক্টোবর ১৫, ২০২৩ ১২:৩৭বিমান বর্বর হামলার পাশাপাশি গাজায় স্থল ও নৌপথে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। গতকাল (শনিবার) থেকে গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল। এজন্য তারা বিমান থেকে প্রচারপত্র ছেড়ে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ইসরাইলের পদাতিক বাহিনী গাজায় আক্রমণ করেনি।
-
ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসা সব মুসলমানের কর্তব্য: ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ১৫, ২০২৩ ১২:২৩ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (শনিবার) নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি এবং তার স্ত্রীর সাথে এক বৈঠকে অধিকৃত ফিলিস্তিন বিশেষ করে গাজার অবস্থার কথা উল্লেখ করে বলেছেন, 'আজকে ফিলিস্তিনে যা ঘটছে তা ইসলামি শক্তির অন্যতম একটি দৃষ্টান্ত।'
-
ভারতের বিভিন্ন শহরে ইসরাইলবিরোধী মিছিল ও বিক্ষোভ-সমাবেশ
অক্টোবর ১৫, ২০২৩ ০৯:২৮ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
-
গাজা উপত্যকায় মার্কিন-সমর্থিত ইহুদিবাদী প্রকল্প ব্যর্থ হবে: হামাস
অক্টোবর ১৫, ২০২৩ ০৬:৪০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে অবরুদ্ধ গাজা নগরীর ওপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিরোধ সংগ্রাম চলমান রয়েছে বলে ‘মার্কিন-সমর্থিত ইহুদিবাদী প্রকল্প’ ব্যর্থ হতে বাধ্য।
-
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কোলকাতায় ইসরাইল বিরোধী প্রতিবাদ সমাবেশ জমিয়তের
অক্টোবর ১৪, ২০২৩ ১৫:২৫ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ।
-
ইহুদিবাদী বসতিতে প্রতিরোধ যোদ্ধাদের পুনরায় প্রবেশ: সংঘর্ষ চলছে
অক্টোবর ১৪, ২০২৩ ১৫:২১ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আবারও গাজা উপত্যকার আশেপাশের ইহুদিবাদী এলাকায় প্রবেশ করেছে। ইহুদিবাদী সেনাবাহিনীর কঠোর প্রহরা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ওইসব নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশে করতে সক্ষম হয়েছে।
-
ইউক্রেনের মাধ্যমে পশ্চিমা অস্ত্রসস্ত্র গেছে হামাসের হাতে: পুতিন
অক্টোবর ১৪, ২০২৩ ১৫:০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যেসব সমরাস্ত্র পাঠিয়েছে তার কিছু অস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে চলে গেছে।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কয়েকটি আরব দেশ সফর: গাজা ইস্যু প্রাধান্য পাচ্ছে
অক্টোবর ১৪, ২০২৩ ০৯:১১গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে যখন দখলদার ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পশ্চিম এশিয়ার দেশগুলো সফরের মাধ্যমে ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার চেষ্টা করছেন।
-
গাজা অবরোধকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করলেন পুতিন
অক্টোবর ১৪, ২০২৩ ০৮:০৯অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরাইলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল।