-
তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি, সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক
মার্চ ২৮, ২০২২ ১৩:৪৬ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতিতে নাকে আঘাত পাওয়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অভিযোগ, তাকে ঘুসি মেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
-
উন্নাও, লখিমপুর, হাথরসে ‘সিবিআই’ তদন্ত হয় না, বেছে বেছে পশ্চিমবঙ্গে ‘সিবিআই’
মার্চ ২৬, ২০২২ ১৪:০৮ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ রামপুরহাটের সহিংস ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বেছে বেছে পশ্চিমবঙ্গে ‘সিবিআই’ হয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
বিজেপিকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ শক্তির ফ্রন্ট তৈরি করতে হবে : সীতারাম ইয়েচুরি
মার্চ ২৫, ২০২২ ১৪:০৭ভারতে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, দেশ ও সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। এর জন্য বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ ওই তথ্য জানিয়েছে।
-
বিজেপি বিদ্বেষের পরিবেশ তৈরি করে ভোটব্যাঙ্ককে শক্তিশালী করে : মেহেবুবা
মার্চ ২৪, ২০২২ ১৪:৪১জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, বিজেপি বিদ্বেষের পরিবেশ তৈরি করে ভোটব্যাঙ্ককে শক্তিশালী করে। আজ (বৃহস্পতিবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ ওই তথ্য জানিয়েছে।
-
রামপুরহাটের ঘটনায় কোনও তথ্যপ্রমাণ লোপাট করা যাবে না: হাইকোর্ট
মার্চ ২৩, ২০২২ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সহিংস ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কেস ডায়েরি পেশের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। আজ (বুধবার) ওই ইস্যুতে একাধিক মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান আগামী বৃহস্পতিবারই কেস ডায়রি নিয়ে আসতে হবে রাজ্যকে। কোনও তথ্যপ্রমাণ লোপাট করা যাবে না।
-
'কাশ্মীর থেকে যেভাবে ৩৭০ ধারা সরোনো হয়েছে, সেভাবে পিওজেকে মুক্ত করা হবে'
মার্চ ২১, ২০২২ ১৬:০৪ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং বলেছেন, বিজেপি সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরকে (পিওজেকে) স্বাধীন করে ভারতের অংশ করবে। আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ ওই তথ্য জানিয়েছে।
-
১৮টা এমপি পেয়েও নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে কিছুই দেননি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মার্চ ২১, ২০২২ ১৫:১৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, ‘২০১৯ সালে বাংলা থেকে ১৮টা এমপি পেয়েও নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে কিচ্ছু দেয়নি, দুটো হাফপ্যান্ট পরা মন্ত্রী ছাড়া পশ্চিমবঙ্গে কিছু দেয়নি।’ তিনি আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন মমতা: দিলীপ ঘোষ
মার্চ ২০, ২০২২ ১৪:৩৬বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, মুখ্যমন্ত্রীর এই রাজ্যে মন নেই, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
-
মাজার ভাঙচুর করে গেরুয়া রঙ দিল অজ্ঞাত দুর্বৃত্তরা, এফআইআর দায়ের
মার্চ ১৪, ২০২২ ১৭:১৩ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশের হোশাঙ্গাবাদ জেলার মাখননগর থানা এলাকায় অবস্থিত পাঁচ দশকের পুরানো একটি মাজারে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর করাসহ তাতে গেরুয়া রঙ লাগিয়ে দেওয়া হয়েছে।
-
বাংলায় আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে: রাজীব বন্দ্যোপাধ্যায়
মার্চ ১২, ২০২২ ১৫:২১ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেছেন, ‘যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। বিজেপিকে মানুষ দেখতে পাবে না। এবং এই বিরোধী নেতাকেও আগামীদিনে খুঁজে পাওয়া যাবে না।’ রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।