-
সিরিয়ায় মার্কিন-ব্রিটিশ উপস্থিতি ‘আগ্রাসন’; প্রতি ইঞ্চি ভূমি উদ্ধার করা হবে
জুন ১০, ২০১৮ ০৭:০২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের ভেতরে আামেরিকা ও ব্রিটেনের সেনা উপস্থিতিকে তার সরকার পরিষ্কারভাবে আগ্রাসন হিসেবে গণ্য করে। তিনি বলেছেন, সিরিয়ার বিভিন্ন এলাকায় কথিত ‘হোয়াইট হেলমেট’ নামে যারা কাজ করছে তারা আল-কায়েদা ও জাবহাতুন-নুসরার শাখা এবং দামেস্কে মনে করে জনমতকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এটি ব্রিটেনের একটি চালবাজি।
-
সিরিয়া ছাড়তে আমেরিকার প্রতি আসাদের হুঁশিয়ারির রহস্য
জুন ০১, ২০১৮ ১৫:০২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা বেশিরভাগ ভূখণ্ড হারানোয় আমেরিকার হাতে আর তুরুপের তাস নেই। তাই এখন আমেরিকা অবশ্যই সিরিয়া থেকে যেতে বাধ্য।
-
পশুর অপবাদ দিয়ে ট্রাম্প নিজের চরিত্র তুলে ধরেছেন: প্রেসিডেন্ট আসাদ
মে ৩১, ২০১৮ ০১:২২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পশু আসাদ’ বলে উক্তি করার মাধ্যমে নিজের চরিত্র তুলে ধরেছেন। রাশিয়ার নিউজ চ্যানেল আরটি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
-
আসাদকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়েছে ইসরাইল: ইহুদ ইয়ারি
মে ৩০, ২০১৮ ১৫:০৪ইহুদিবাদী ইসরাইলের 'চ্যানেল-টু' এর রাজনৈতিক বিশ্লেষক ইহুদ ইয়ারি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে সিরিয়া ইস্যুতে রাশিয়া প্রতিরোধ ফ্রন্টকে নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলায় তেল আবিবের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে বলে তিনি স্বীকার করেছেন।
-
পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলায় ইরান-সিরিয়া অর্থনৈতিক সহযোগিতা জরুরি: আসাদ
মে ১৮, ২০১৮ ১৭:২৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলার অন্যতম প্রধান উপায় হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। এজন্য ইরান ও সিরিয়া এবং যেসব দেশ সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
-
রাশিয়া সফরে বাশার আসাদ; বললেন রাজনৈতিক প্রক্রিয়ার কথা
মে ১৮, ২০১৮ ০৮:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য সিরিয়ার পরিস্থিতি এখন অনুকূল।
-
‘ইরান ইসরাইলে হামলা করলে বাশার আসাদকে হত্যা করা হবে’
মে ০৮, ২০১৮ ০১:২৫ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, ইরান তেল আবিবে হামলা চালালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটাবে ইসরাইল। তিনি আরো বলেছেন, সেক্ষেত্রে প্রেসিডেন্ট আসাদকে হত্যা করবে তেল আবিব।
-
বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার নীতি থেকে সরে এলো ফ্রান্স
মে ০৭, ২০১৮ ১৪:৫৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার নীতি থেকে সরে এসেছে ফ্রান্স। রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভি বার্মেন বলেছেন, বাশার আসাদের ক্ষমতাচ্যুতিকে সিরিয়া সংকট সমাধানের পূর্ব শর্ত হিসেবে মনে করতো ফ্রান্স। কিন্তু সেই অবস্থান থেকে প্যারিস সরে এসেছে।
-
প্রক্সি যুদ্ধ বাদ দিয়ে সরাসরি হামলা শুরু করেছে আগ্রাসীরা: প্রেসিডেন্ট আসাদ
মে ০১, ২০১৮ ০১:০৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর এসব গোষ্ঠীর প্রভুরা এখন সরাসরি সিরিয়ায় হামলা চালানো শুরু করেছে।
-
সিরিয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: বাশার আসাদ
এপ্রিল ২৩, ২০১৮ ১৮:৫৫সিরিয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আসাদ। আজ (সোমবার) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারি হোসেন জাবেরি আনসারির সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।