বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার নীতি থেকে সরে এলো ফ্রান্স
-
বাশার আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার নীতি থেকে সরে এসেছে ফ্রান্স। রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভি বার্মেন বলেছেন, বাশার আসাদের ক্ষমতাচ্যুতিকে সিরিয়া সংকট সমাধানের পূর্ব শর্ত হিসেবে মনে করতো ফ্রান্স। কিন্তু সেই অবস্থান থেকে প্যারিস সরে এসেছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
আমেরিকা ও ফ্রান্সসহ সাম্রাজ্যবাদী দেশগুলো সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের স্লোগান তুলে তারা মূলত সিরিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে, বাশার আসাদ সব সময় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
পাশ্চাত্যের মদদে ২০১১ সাল থেকে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭