-
আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি: আমেরিকা
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ০৪:২২অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত চলমান আলোচনা সম্পর্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মন্তব্য করার পর আমেরিকার পক্ষ থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি।
-
যেকোনো সময়ের চেয়ে চুক্তির কাছাকাছি রয়েছি: উপ পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ০৪:১৫ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি বলেছেন, কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যেকোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২৭ ডিসেম্বর থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা শুরু হয়। আলী বাকেরি এই আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
-
ভিয়েনা সংলাপ অব্যাহত: বোরেল স্বীকার করলেন বল এখন পাশ্চাত্যের কোটে
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৪:১১ভিয়েনা বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে অষ্টম দফা আলোচনা চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপ করেছেন। ভিয়েনায় বৈঠক চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ কূটনৈতিক তৎপরতা থেকে বোঝা যায়, সংলাপকে সফল করার জন্য ইরান দৃঢ় প্রতিজ্ঞ ও আন্তরিক।
-
পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ০৪:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর। তিনি গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
-
ভিয়েনা সংলাপ গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে ইরানের পদক্ষেপের কারণে
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল ও মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং তেহরানের ভূমিকার কারণে সেটি সম্ভব হয়েছে।
-
ভিয়েনায় নির্ভরযোগ্য চুক্তির ভাগ্য নির্ভর করছে আমেরিকার ওপর
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৩:১৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নির্ভরযোগ্য কোনো পরমাণু চুক্তি হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকার রাজনৈতিক সদিচ্ছার ওপর।
-
ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত বৈঠক চলছে
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৫:২৮ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনা শুরুর পর কিছু দিন বিরতি নিয়ে ফের আলোচনা চলছে। অব্যাহত আলোচনা থেকে বোঝা যায় সংলাপ গঠনমূলক ও ইতিবাচক গতিতে এগোচ্ছে।
-
পারমাণবিক সক্ষমতা জোরদার করা থেকে বিরত থাকবে না ইরান
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৩:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না।
-
রাশিয়া ও ইউরোপ ভিয়েনা সংলাপে আরো গতি চায়: উলিয়ানোভ
ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৭:৫৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপে আরো বেশি গতি আশা করছে রাশিয়া ও ইউরোপ। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আরো বেশি মনযোগী হওয়া জরুরি।
-
কিঞ্চিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা স্রেফ ধোঁকাবাজি: বিশ্লেষক
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৫:০৯ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে ভিয়েনায় শুরু হওয়া অষ্টম দফা আলোচনা কিছুদিন বিরতির পর আজ থেকে আবারও শুরু হতে যাচ্ছে।