-
ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি হয়েছে: মামুনুল হক
নভেম্বর ২৯, ২০২৪ ১৪:৩৩ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। আজ (শুক্রবার) জুমা নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে 'ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে' আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
-
সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই: আসিফ নজরুল
নভেম্বর ২৯, ২০২৪ ১২:৪৪অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।
-
আজমীর শরিফের নিচে মন্দির থাকার দাবি, খতিয়ে দেখার নির্দেশ আদালতের
নভেম্বর ২৮, ২০২৪ ১৬:১০ভারতের রাজস্থানে ৮০০ বছরের বেশি পুরোনো খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ 'আজমির শরিফ' শিবমন্দিরের উপর গড়ে তোলা হয়েছে বলে দাবি করছে উগ্র হিন্দুত্ববাদীরা। উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদ নিয়ে একই দাবির প্রেক্ষিতে সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের মধ্যেই ওই নতুন দাবি উঠল।
-
আমরা ভেতরে ভেতরে দুঃখ পেলেও কেন্দ্রের নীতি অনুসরণ করি: বাংলাদেশ ইস্যুতে মমতা
নভেম্বর ২৮, ২০২৪ ১৫:৪৬ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন যে, অন্য দেশের বিষয় হওয়ায় এই এটি নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
-
চিন্ময় দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করল বিজেপি
নভেম্বর ২৭, ২০২৪ ১৪:৪০বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তা না হলে বাংলাদেশের ভিসা বাতিলের দাবিতে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ বিজেপি আর্জি জানাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
-
আদানি ইস্যুতে ভারতের সংসদ উত্তাল, রাজ্যসভা-লোকসভা তৃতীয় দিনের মতো মুলতুবি
নভেম্বর ২৭, ২০২৪ ১৪:০৫মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়ে ওঠায় আজও ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন সারা দিনের জন্য মুলতবি হয়ে গেছে। এ নিয়ে শীতকালীন অধিবেশনের প্রথম তিন দিনই সংসদের দুই কক্ষের স্বাভাবিক কাজ ব্যাহত হলো।
-
শিন্ডের ইস্তফা! বিজেপির পরিকল্পনা নিয়ে চলছে নানা জল্পনা
নভেম্বর ২৬, ২০২৪ ১৩:৪২ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন একনাথ শিন্ডে। তবে নতুন মুখ্যমন্ত্রী শপথ না-নেওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। পাকাপাকিভাবে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি তিনি ফিরে পাবেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে তাঁর দলের নেতা এবং কর্মী-সমর্থকেরা শিন্ডেকেই ফের মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন।
-
আদানির দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব
নভেম্বর ২৫, ২০২৪ ০৯:১৩ভারতের লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে মুলতুবি প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর। আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতার বিরোধিতা করেছেন তিনি।
-
সম্ভলের শাহী মসজিদে হত্যার দায় যোগী সরকারের: অখিলেশ যাদব
নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৪১ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ সমীক্ষা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছেন বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব।
-
আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন ইরানের মহিলা খেলোয়াড়
নভেম্বর ২৪, ২০২৪ ১৬:২৩ইরানের নারী স্কোয়াশ তারকা ভারতীয় আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন।