-
এবার শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা, মসজিদ সরানোর দাবি
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১৫:৪৮ভারতের অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলনে সফল হওয়ার পরে এবার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা হয়েছে। মথুরা আদালতে মামলাকারীদের দাবি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে একটি শাহী মসজিদ তৈরি করা হয়েছিল। ওই মসজিদ ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৪:১৮নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মো. সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।
-
ইউরোশিয়ান প্রিমিয়ামে প্রথম পুরস্কার পেল 'মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ'
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০৬:৩৩রাশিয়ান শিল্প ও ডিজাইনের আন্তর্জাতিক ফেস্টিভালে ‘ইউরোশিয়ান প্রিমিয়াম ২০২০’ পুরস্কারের আর্কিটেকচার বিভাগে প্রথম হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানে অবস্থিত মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ। বিশিষ্ট স্থপতি রফিক আজমের নেতৃত্বে এক দল স্থপতি এর ডিজাইন করেন।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৯:৫১বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় সব পক্ষের (রাজউক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি) দায় রয়েছে বলে মন্তব্য করেছে আদালত।
-
মসজিদে বিস্ফোরণ: দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
সেপ্টেম্বর ০৭, ২০২০ ১৬:৫৫নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৭, ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৮:৩০বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমরান নামের আরো একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) দুপুরের দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ১০ জন চিকিৎসাধীন।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, দেশে সুশাসনের অভাবে এ দুর্ঘটনা-জাফরুল্লাহ
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৫:১৬জাতীয় সংসদে আওয়ামীলীগ দলীয় সদস্য ও ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জীর মৃত্যুতে শোক প্রকাশকালে আজ প্রধাননমন্ত্রী শেখ হাসিনা 'নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে প্রানহানির ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। তিনি সারা দেশে অপরিকল্পিত এবং অনিরাপদ স্থানে মসজিদ নির্মাণের বিষয়েও তদন্ত করার পরামর্শ দিয়েছেন।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪, পুলিশের মামলা
সেপ্টেম্বর ০৬, ২০২০ ০৭:৫৭বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ আলী মাস্টার (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪ জনে।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ২২, তিনটি তদন্ত কমিটি গঠন
সেপ্টেম্বর ০৫, ২০২০ ১৬:০২নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শনিবার রাত ১১টা পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকি ১৫ জনের অবস্থাও গুরুতর। তাদের সকলেরই শ্বাসনালীসহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়েছে।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৪, প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০৫:২৭বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য জানান।