-
আমেরিকার গৌরবময় অভিজ্ঞতা হলো মিথ্যা, প্রতারণা ও চুরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২৮, ২০১৯ ০২:৩২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, আমেরিকার গুপ্তচর সংস্থায় নিয়োগ পাওয়া ব্যক্তিদেরকে মিথ্যা, প্রতারণা ও চুরি করা শেখানো হয়। পম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ছিলেন।
-
আইআরজিসি বিরোধী নিষেধাজ্ঞা: ছাড়ের ঘোষণা দিল আমেরিকা
এপ্রিল ২৫, ২০১৯ ০৯:১৫মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা থেকে অন্যান্য দেশকে ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়ের আওতায় বিভিন্ন দেশ আইআরজিসি’র সঙ্গে লেনদেন ও সম্পর্ক রক্ষা করতে পারবে।
-
ইরান নয় আমেরিকার পরিবর্তন প্রয়োজন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
এপ্রিল ১৮, ২০১৯ ০১:২৬ইরান বলেছে, আমেরিকার অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপের কারণে বিশ্বব্যাপী মার্কিন সরকারের আচরণে পরিবর্তন আনার দাবি জোরদার হচ্ছে। ইরান সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক বিদ্বেষী বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ মন্তব্য করেছেন।
-
ইরানের বিরুদ্ধে আবার ভিত্তিহীন দাবি করলেন মাইক পম্পেও
এপ্রিল ১৬, ২০১৯ ০৪:৫৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের বিরুদ্ধে নিজের ভিত্তিহীন অভিযোগ ও দাবিগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় ‘সন্ত্রাসবাদে সমর্থন’ ও ‘মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে নাশকতামূলক তৎপরতা’ চালানোর দায়ে ইরানকে অভিযুক্ত করেন।
-
ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীন
এপ্রিল ১৬, ২০১৯ ০২:১০চীন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, ল্যাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ এবং বেইজিং তা প্রত্যাখ্যান করছে।
-
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিল ইরান
এপ্রিল ১৫, ২০১৯ ০২:২৯ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আমেরিকা ইরানের ওপর চাপ বৃদ্ধি করলে তেলের বাজারে অপ্রত্যাশিত অস্থিরতা দেখা দিতে পারে।
-
ভেনিজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ হাস্যকর: ইরান
এপ্রিল ১৫, ২০১৯ ০০:৩০ইরান ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তেক্ষপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তাকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার রাতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের আমেরিকা ঊনবিংশ শতাব্দির মতো ল্যাতিন আমেরিকাকে নিজের ‘আঙিনা’ বানিয়ে রাখতে চায়। কিন্তু ট্রাম্পের জেনে রাখা উচিত ল্যাতিন আমেরিকাসহ গোটা বিশ্ব জেগে উঠেছে এবং ঘড়ির কাঁটা কখনো উল্টোদিকে ঘুরানো যায় না।
-
নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে স্বাভাবিক জীবনে ফেরাতে চায় আমেরিকা!
এপ্রিল ১৪, ২০১৯ ০০:৩০ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ পর্যায়ের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউজের পাশাপাশি মার্কিন সিনেটররাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করতে চান।
-
ইরান, রাশিয়া ও চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: পম্পেও'র আহ্বান
এপ্রিল ০৫, ২০১৯ ১৩:৪৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় ইরান, রাশিয়া ও চীনের হুমকির মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য ন্যাটো জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ আহ্বান জানান।
-
ইরানের বন্যা সম্পর্কে পম্পেও ‘অপেশাদার’ বক্তব্য দিয়েছেন: জারিফ
এপ্রিল ০৫, ২০১৯ ০৬:১৯ইরানের চলমান নজিরবিহীন বন্যা পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অপেশাদার’ ও ‘প্রতারণামূলক’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগগুলো সামাল দিতে বরং মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।