-
নেতানিয়াহু-বিন সালমান বৈঠক আয়োজনের ব্যাপক তোড়জোড় চলছে: সূত্র
জানুয়ারি ১৩, ২০১৯ ০৩:৫৫ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাক্ষাৎ আয়োজনের জন্য ব্যাপক তোড়জোড় চলছে বলে খবর দিয়েছে মিশরের একাধিক কূটনৈতিক সূত্র। সূত্রগুলো বলেছে, এ লক্ষ্যে কয়েকটি আরব দেশ এবং আমেরিকা ও ইসরাইলের প্রতিনিধিরা কায়রোয় ব্যাপকভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
-
বিন সালমানের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করলো সিপিজে
ডিসেম্বর ২১, ২০১৮ ১৫:৪৭বিন সালমানের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করেছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে। ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি-প্রিন্স বিন সালমানের সংশ্লিষ্টতার বিরোধিতা করায় ট্রাম্পের সমালোচনা করলো আন্তর্জাতিক ওই সংস্থাটি।
-
কুশনার ও সৌদি যুবরাজের সম্পর্ক খতিয়ে দেখবে মার্কিন কংগ্রেস
ডিসেম্বর ১১, ২০১৮ ১১:৩৮সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জারেড কুশনারের কী সম্পর্ক রয়েছে তা খতিয়ে দেখার পরিকল্পনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ভবিষ্যত নেতা সিনেটর এলিয়ট এঙ্গেল।
-
সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনা তলব করেছেন সৌদি যুবরাজ
ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১৮সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ভয়ে দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইন এ খবর দিয়েছে। যুবরাজ আশংকা করেছিলেন যে, রাজপরিবারের কয়েকজন প্রিন্স তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন।
-
আরব সরকারগুলোকে ইসরাইলের বন্ধু করতে চান সিসি ও বিন সালমান
নভেম্বর ৩০, ২০১৮ ২০:০৯মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইহদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক গড়ে তুলতে আরব সরকারগুলোকে উৎসাহ দিতে চান।
-
সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আর্জেন্টিনা
নভেম্বর ২৯, ২০১৮ ১৬:২৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিচারের সম্মুখীন করার আবেদন আমলে নিয়েছেন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটর রামিও গঞ্জালেস। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও বলেছে, আর্জেন্টিনার ওই প্রসিকিউটর অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।
-
সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে তিউনিশিয়ায় বিক্ষোভ অব্যাহত
নভেম্বর ২৮, ২০১৮ ০৭:০৩সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সফরের বিরুদ্ধে তিউনিশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজধানী তিউনিসের হাবিব বুর্গিবা স্কোয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা এ সময় সৌদি যুবরাজের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের হাতে হাতে ছিল বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা বলছেন, একজন ভয়ানক খুনিকে দেশে স্বাগত জানাতে পারি না।
-
সৌদি যুবরাজকে কি আর্জেন্টিনা গ্রেপ্তার করবে?
নভেম্বর ২৭, ২০১৮ ১৪:১৬সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেপ্তার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে।
-
বিশ্বের সব স্বৈরশাসককে ‘ছাড়পত্র’ দিচ্ছেন ট্রাম্প: মার্কিন সিনেটর
নভেম্বর ২৬, ২০১৮ ১৪:৩১আমেরিকার স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ওপর সম্ভাব্য পরিণতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করতে পারবেন না।
-
জি২০ সম্মেলন: সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না এরদোগান
নভেম্বর ২৩, ২০১৮ ০২:৫৪আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন না তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এ হাভের’ বৃহস্পতিবার এ খবর দিয়েছে।