-
তেলের উৎপাদন কমানোর হুমকি দিল রাশিয়া
ডিসেম্বর ২৪, ২০২২ ১৪:২৯রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব দেশ রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দিয়েছে এবং সেগুলো মেনে চলছে তাদের কাছে মস্কো তেল বিক্রি করবে না। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে রাশিয়া প্রতিদিন ৫ থেকে ৭ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।
-
রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানতে পারে ইউক্রেনকে এমন অস্ত্র দিতে হবে
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৫৯মার্কিন সামরিক বাহিনীর সাবেক জেনারেল এবং ইউরোপে ন্যাটো জোটের সুপ্রিম কমান্ডার ফিলিপ ব্রিডলাভ বলেছেন, ইউক্রেনকে এমন দীর্ঘ পার্লার অস্ত্র দেয়া উচিত যা রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম।
-
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৪৩রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ (শনিবার) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ারফাইটার ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
-
রুশ-মার্কিন সম্পর্ক এখন বরফ যুগে: রাশিয়ার রাষ্ট্রদূত
ডিসেম্বর ২৪, ২০২২ ০৯:৩৩আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে যাকে তিনি বরফ যুগের সঙ্গে তুলনা করেছেন।
-
সৌদিকে ডিঙিয়ে রাশিয়া এখন চীনের প্রধান তেল সরবরাহকারী
ডিসেম্বর ২৩, ২০২২ ১৭:১৯চীন নভেম্বর মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনেছে। এর পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি তেল এবং কয়লা আমদানিতে রেকর্ড করেছে বেইজিং সরকার।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মাঝে যুদ্ধ-মহড়া চালালো মার্কিন স্পেস ফোর্স
ডিসেম্বর ২৩, ২০২২ ০৯:৩৪মার্কিন স্পেস ফোর্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপে কল্পিত যুদ্ধের প্রস্তুতি যাচাই এবং নিজেদের সক্ষমতা আরো জোরদার করার লক্ষ্য নিয়ে যুদ্ধের মহড়া চালিয়েছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে আমেরিকা যৌথভাবে এই মহড়া চালায়।
-
‘মার্কিন সমর্থনের ওপর ভরসাকারী নেতাদের ভাগ্য থেকে জেলেনস্কির শিক্ষা নেয়া উচিত’
ডিসেম্বর ২৩, ২০২২ ০৮:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বিশ্বের যেসব নেতা আমেরিকার সমর্থন নিয়ে টিকে থাকার চেষ্টা করেছেন তাদের ভাগ্য থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শিক্ষা নেয়া উচিত। একই সঙ্গে তিনি আবারও রাশিয়াকে ড্রোন সরবরাহ করার ব্যাপারে কিয়েভের পক্ষ থেকে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন।
-
পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রে লাভ হবে না, শুধু যুদ্ধ দীর্ঘায়িত হবে: পুতিন
ডিসেম্বর ২৩, ২০২২ ০৬:৫৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি চায়। তিনি বলেন, যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য কূটনৈতিক পন্থা অবলম্বন করা হবে।
-
জেলেনস্কির ওয়াশিংটন সফরের উদ্দেশ্য রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া: রুশ রাষ্ট্রদূত
ডিসেম্বর ২২, ২০২২ ১৬:২৭আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন: ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরের উদ্দেশ্য হলো রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া।
-
ইরান ও রাশিয়ার চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা: ইউটেলস্যাটের ক্ষতি কয়েক মিলিয়ন ইউরো
ডিসেম্বর ২২, ২০২২ ১৪:০৪ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট কয়েক মিলিয়ন ইউরোর ক্ষতির সম্মুখিন হতে যাচ্ছে। ইরান ও রাশিয়ার টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার কারণে ওই ক্ষতি গুণতে হচ্ছে ইউটেলস্যাট কোম্পানিকে।