-
৫ টনের বেশি গোলাবারুদ ব্যয়ে বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ মহড়া চালাল রাশিয়া
আগস্ট ১১, ২০১৭ ০৬:০৪রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ কৌশলগত মহড়া চালিয়েছে। রাশিয়ার সর্বপশ্চিমে অবস্থিত কালিনিগ্রাদে চালানো মহড়ায় পাঁচ টনের বেশি গোলাবারুদ ব্যয় হয়েছে।
-
কূটনীতিক বহিষ্কারের ঘটনায় পুতিনকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
আগস্ট ১১, ২০১৭ ০৫:০৪রাশিয়া থেকে শত শত কূটনীতিক বহিষ্কারের নির্দেশ দেয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে এ ব্যবস্থা নিয়েছে মস্কো।
-
হোয়াইট হাউজ, পেন্টাগন, সিআইএ’র আকাশে রুশ গোয়েন্দা বিমান
আগস্ট ১০, ২০১৭ ০৪:২২মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউজের আকাশসীমায় রাশিয়ার গোয়েন্দা বিমান টিইউ-১৫৪কে উড়তে দেখা গেছে। রুশ বিমান বাহিনীর গোয়েন্দা বিমানকে, পেন্টাগন, ক্যাপিটল নামে পরিচিত ওয়াশিংটনের কংগ্রেস ভবনসহ মার্কিন অন্যান্য সরকারি ভবনের ওপর দিয়েও উড়তে দেখা গেছে।
-
তেল-গ্যাসে যৌথ বিনিয়োগের চুক্তি সই করল ইরান, তুরস্ক, রাশিয়া
আগস্ট ০৯, ২০১৭ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক তেল-গ্যাস খাতে যৌথ বিনিয়োগের জন্য একটি চুক্তিতে সই করেছে। গতকাল (মঙ্গলবার) মস্কোয় এ চুক্তি সই হয়েছে। এতে সই করেছে ইরানের গাদির ইনভেস্টমেন্ট কোম্পানি, রাশিয়ার জারুবেঝনেফত অয়েল অ্যান্ড গ্যাস এবং তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল।
-
মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে রাশিয়া বদ্ধপরিকর!
আগস্ট ০৭, ২০১৭ ১৫:৩৬আন্তর্জাতিক বাজারে মুদ্রা নিষ্পত্তির ক্ষেত্রে রাশিয়া মার্কিন পেমেন্ট সিস্টেম এবং ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। রাশিয়ার ওপর আরোপিত নয়া মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ সোমবার জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা রিয়া এ খবর দিয়েছে।
-
‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক মহড়া থেকে বিরত থাকুন’
আগস্ট ০৬, ২০১৭ ১৭:৩১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো এবং বেইজিং উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সিউল ও ওয়াশিংটনকে কোরিয় উপদ্বীপে সামরিক মহড়া থেকে বিরত থাকতে একযোগে আহ্বান জানিয়েছে।
-
প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও রাশিয়া
আগস্ট ০৬, ২০১৭ ০২:৩৩ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তেহরান সফররত রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
-
এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া
আগস্ট ০৫, ২০১৭ ১৯:৫২সিমেন্স কোম্পানির গ্যাস টারবাইন নিয়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে উসকানিমূলক বলে অভিহিত করেছে মস্কো। রুশ জ্বালানি মন্ত্রণালয় এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।
-
রাশিয়ার সঙ্গে সবচেয়ে কঠিন সময় পার করছি: ন্যাটো মহাসচিব
আগস্ট ০৪, ২০১৭ ১৪:৪৯উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, স্নায়ুযুদ্ধের পর বর্তমানে রাশিয়ার সঙ্গে সবচেয়ে কঠিন সময় পার করছে এ সামরিক জোট।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটোর ইঙ্গিত দিল রাশিয়া
আগস্ট ০৪, ২০১৭ ১৪:২৩উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে কোনো সমঝোতা হয় নি। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।