-
জঙ্গিদের শক্তি সঞ্চয়ের সুযোগ দেয়া যাবে না: রাশিয়া
ডিসেম্বর ১৩, ২০১৬ ০৪:১৩রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশের বিমান বাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকার কারণে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরে আবার হামলা চালাতে পেরেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পালমিরায় দায়েশের হামলা প্রমাণ করেছে, তাদেরকে পুনরায় শক্তি সঞ্চয় করার সুযোগ দেয়া যাবে না।
-
আলেপ্পো পুনরুদ্ধার এখন সময়ের ব্যাপার মাত্র: অবজারভেটরি
ডিসেম্বর ১২, ২০১৬ ১২:৪২সিরিয়ার সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর একটি বড় এলাকা উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। শহরটির উত্তর-পশ্চিম অংশে সন্ত্রাসী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকাগুলোর ভিতরে অভিযান চালানোর পর সিরিয় বাহিনীর এ সাফল্যের খবর এলো।
-
পুতিনপন্থি কর্মকর্তা হচ্ছেন পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী!
ডিসেম্বর ১১, ২০১৬ ০৬:০৬আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তেল ও গ্যাস কর্পোরেশন এক্সনমোবিল’র সিইও রেক্স টিলারসনকে তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন বলে খবর বেরিয়েছে। টিলারসন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার প্রতি সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত।
-
সিআইএ মনে করছে নির্বাচন বিজয়ে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়া
ডিসেম্বর ১০, ২০১৬ ১৫:৫৪আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছে। পাশাপাশি মার্কিন ইলেক্ট্রোরাল পদ্ধতির প্রতি আস্থাহীনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করেছে রাশিয়া।
-
‘লুকিয়ে’ থাকা রুশ ডুবোজাহাজের বিরুদ্ধে তল্লাসি চালাচ্ছে ন্যাটো
ডিসেম্বর ১০, ২০১৬ ০৯:১৮ন্যাটো ধারণা করছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন তাদের বিমানবাহী রণতরীর কাছে আত্মগোপন করে আছে রাশিয়ার দুই ডুবোজাহাজ। রুশ এ দুই ডুবোজাহাজের বিমানবাহী রণতরী বিধ্বংসী সক্ষমতা আছে এবং তাদের খুঁজে বের করার জন্য হন্যে হয়ে তল্লাসি অভিযান চালাচ্ছে ন্যাটো।
-
ফিনল্যান্ড সীমান্তের কাছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল রাশিয়া
ডিসেম্বর ১০, ২০১৬ ০৮:৩৭রাশিয়া ফিনল্যান্ড সীমান্তের কাছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই এসইউ-৩৫এস মোতায়েন করেছে। এ সব বিমান ফিনল্যান্ড সীমান্ত থেকে দুইশ’ মাইলেরও কম দূরত্বে অবস্থিত কারিলিয়া ঘাটিতে মোতায়েন করা হয়েছে।
-
‘আলেপ্পো নিয়ে রাশিয়া-আমেরিকা সমঝোতার কাছাকাছি’
ডিসেম্বর ০৮, ২০১৬ ১৪:২৮সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র সন্ত্রাসীদের বের করে দেয়া এবং সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা ও রাশিয়া সমঝোতার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে মস্কো।
-
‘টহল বাড়াতে কৃষ্ণ সাগরে বাড়তি রণতরী পাঠাবে আমেরিকা’
ডিসেম্বর ০৮, ২০১৬ ০৬:২১মার্কিন ভাইস অ্যাডমিরাল জেমস জি ফোগো থার্ড বলেছেন, কৃষ্ণ সাগরে আরো রণতরী পাঠাতে পারে আমেরিকা। ওই এলাকায় টহল সময় বাড়ানোর জন্য বাড়তি রণতরী পাঠানো হবে বলে জানান তিনি।
-
সিরিয়ায় স্থায়ী নৌ ঘাঁটি নির্মাণ করবে রাশিয়া
ডিসেম্বর ০৮, ২০১৬ ০৪:৪৬সিরিয়ায় একটি স্থায়ী নৌ ঘাঁটি নির্মাণের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাশিয়া। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ভিক্তোর ওযেরোভ এ ঘোষণা দিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রস্তাব তার কমিটিতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
-
আলেপ্পোয় সন্ত্রাসীদের হামলায় রুশ কর্নেল নিহত
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৪:০৪সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় উগ্র সন্ত্রাসীদের মর্টার হামলায় রাশিয়ার একজন কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। কয়েকদিন আগে তিনি মর্টারের গোলার আঘাতে আহত হয়েছিলেন। রুশ এ সেনা কর্মকর্তার মৃত্যুর খবর আজ (বুধবার) নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।