-
‘ইরান এবং রাশিয়া ভিসা-মুক্ত প্যাকেজ ট্যুরের জন্য চুক্তি করবে’
নভেম্বর ২৮, ২০১৬ ২১:২০ইরান এবং রাশিয়া দু’দেশের নাগরিকদের জন্য ভিসা তুলে দেয়ার বিষয়ে শিগগিরই একটি চুক্তি সই করবে। দেশ দু’টিতে প্যাকেজ ট্যুরের আওতায় পর্যটকদের জন্য এ চুক্তি কার্যকর করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।
-
গোপনে পাকিস্তান সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান: সিপিইসিতে যোগ দেয়া নিয়ে আলোচনা
নভেম্বর ২৮, ২০১৬ ১৯:১২পাকিস্তান প্রায় গোপনে সফর করেছেন রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্দার বোগদানোভ। চলতি মাসের গোড়ার দিকে লোকচক্ষুর অগোচরে তিনি পাকিস্তান সফর করলেও পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক আজ(সোমবার) এ কথা প্রকাশ করেছে।
-
‘রাশিয়াকে আবার নোজেহ ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে ইরান’
নভেম্বর ২৭, ২০১৬ ০৫:০৬ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, প্রয়োজনে রাশিয়াকে আবার তার দেশের নোজেহ বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে। শনিবার স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি একথা জানান।
-
ন্যাটোর আগ্রাসী তৎপরতা ঠেকাতে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিল রাশিয়া
নভেম্বর ২৬, ২০১৬ ০৯:০৪রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর আগ্রাসী তৎপরতা ঠেকাতে প্রয়োজনে পরমাণু বোমা ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রুশ এক সিনেটর।
-
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র মহড়ার সমালোচনা করল রাশিয়া
নভেম্বর ২৬, ২০১৬ ০৫:৪১ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র মহড়া চালানোর এক তরফা সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া বলেছে, সামরিক মহড়া চালানোর কিয়েভের সিদ্ধান্ত রাশিয়ার বিমানপথের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে। আগামী মাসের ১ এবং ২ তারিখে এ মহড়া চালানোর কথা রয়েছে।
-
সিরিয়ার সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেল রুশ বাহিনী
নভেম্বর ২৫, ২০১৬ ০৯:৫৬সিরিয়ার বেসামরিক মানুষের বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেয়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্র প্রতিরক্ষা ইউনিট। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
-
কালিনিনগ্রাদ নিয়ে টানাপড়েনে আমেরিকা-রাশিয়া
নভেম্বর ২৩, ২০১৬ ০৩:৪২কালিনিনগ্রাদে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমেরিকা যে সমালোচনা করেছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকাই ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে।
-
রাশিয়ার সমর্থন সিরিয় জাতির কষ্ট ও দুর্ভোগ লাঘব করছে: আসাদ
নভেম্বর ২২, ২০১৬ ১৭:৫৯সিরিয়ার চলমান সংকট বিষয়ে রাশিয়ার অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিভিন্ন ক্ষেত্রে দামেস্কের প্রতি মস্কোর সমর্থন সিরিয় জাতির দু:খ-দুর্দশা এবং কষ্ট লাঘবে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।
-
চাঁদে মানুষ পাঠানো নিয়ে প্রতিযোগিতায় নামছে রাশিয়া-আমেরিকা!
নভেম্বর ২২, ২০১৬ ০৬:৪১চাঁদে মানুষ পাঠানো নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০৩১ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে বলে এর আগে ঘোষণা করেছে রাশিয়া। এদিকে, মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা’র পর্যবেক্ষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চাঁদে মানুষ পাঠানোর কর্মসূচি আবার পুরোদমে শুরু করবে আমেরিকা।
-
পশ্চিম সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে রাশিয়া
নভেম্বর ২১, ২০১৬ ২১:২১রাশিয়া তার সর্ব-পশ্চিম সীমান্তবর্তী কালিনিগ্রাদ অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করবে।