-
‘রুশ হাইপারসনিক রকেট ১২ মিনিটে আমেরিকায় আঘাত করতে পারবে’
নভেম্বর ২১, ২০১৬ ০৮:৩৩রাশিয়ার নতুন নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ১২ মিনিটে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রে ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন সম্প্রতি পরীক্ষা করা হয়েছে।
-
ইরান-সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: রাশিয়া
নভেম্বর ১৯, ২০১৬ ২৩:২৫সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান, ইরাক ও সিরিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে মস্কো। এর পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল এই ধারা অব্যাহত রাখবে রাশিয়া।
-
সিরিয়ার আলেপ্পোতে বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের হামলা: নিহত ১৭
নভেম্বর ১৯, ২০১৬ ১৩:৫৭সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোর শহরের বাইরে একটি মানবিক করিডর বন্ধ করে দেয়ার প্রতিবাদে একদল বিক্ষোভকারী মিছিল বের করলে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা তাদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং অপর আরো বহু লোক আহত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।
-
প্রেসিডেন্ট পুতিনের বিমানকে তাড়া করল সুইস ৩ যুদ্ধবিমান
নভেম্বর ১৯, ২০১৬ ১০:১২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিমানকে সুইজারল্যান্ডের আকাশে তাড়া করেছে দেশটির তিন যুদ্ধবিমান। রুশ সাংবাদিকদের নিয়ে পেরুর এপেক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে বিমানটিকে তাড়া করা হয়। অবশ্য এ সময়ে বিমানটিতে প্রেসিডেন্ট পুতিন ছিলেন না।
-
নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে রাশিয়া: পুতিন
নভেম্বর ১৯, ২০১৬ ০৫:২০রাশিয়া নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কৌশলগত আন্তর্জাতিক অস্ত্র ভারসাম্য নিশ্চিত করার জন্য এ পরিকল্পনা নিয়েছে তার সরকার।
-
মসুল থেকে দায়েশের প্রবেশ ঠেকাতে ইদলিব ও হোমসে বিমান হামলা হচ্ছে: রাশিয়া
নভেম্বর ১৮, ২০১৬ ০৬:৪৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ইদলিব এবং হোমস প্রদেশে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর হামলা করছে রুশ বোমারু বিমানগুলো। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা যেন ইরাকের মসুল থেকে সিরিয়ায় ঢুকতে না পারে তাই এ হামলা চালানো হচ্ছে।
-
‘টিম’ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া
নভেম্বর ১৭, ২০১৬ ২৩:৪৭সিরিয়ার চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
-
রুশ বিমানবাহী রণতরী থেকে সিরিয়ায় হামলা; ৩০ সন্ত্রাসী নিহত
নভেম্বর ১৭, ২০১৬ ২৩:১২রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভ থেকে সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলা চালানোর পর সেখানে অন্তত ৩০ উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে সন্ত্রাসীদের তিন কুখ্যাত কমান্ডার রয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কুনাশেংকভ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন।
-
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেকে প্রত্যাহার করছে রাশিয়া
নভেম্বর ১৬, ২০১৬ ২৩:২৫আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ রাশিয়া বলছে, সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
-
ইতিহাসে এই প্রথম যুদ্ধজাহাজ থেকে বিমান হামলা চালাল রাশিয়া (ভিডিও)
নভেম্বর ১৫, ২০১৬ ২২:০৫ভূমধ্যসাগরে অবস্থানরত রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালানো হয়েছে। অ্যাডমিরাল কুজনেৎসভ রণতরী থেকে কয়েকটি রুশ জঙ্গিবিমান সিরিয়ার হোমস ও ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও জাবহাত ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা চালায়।