আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেকে প্রত্যাহার করছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i25927-আন্তর্জাতিক_অপরাধ_আদালত_থেকে_নিজেকে_প্রত্যাহার_করছে_রাশিয়া
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ রাশিয়া বলছে, সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ২৩:২৫ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ রাশিয়া বলছে, সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি জারি করার পর মস্কো আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট পুতিনই সিদ্ধান্ত নিয়েছেন যে, রাশিয়া আর আন্তর্জাতিক এ সংস্থার স্বাক্ষরকারী দেশ হিসেবে থাকবে না।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি থেকে সরে আসার মূল করাণ হচ্ছে ২০০৮ সালে প্রতিবেশী জর্জিয়ায় সংক্ষিপ্ত যুদ্ধের জন্য রাশিয়ার প্রতি আইসিসি’র আচরণ। বিবৃতিতে আরো বলা হয়েছে, সে সময় স্বাধীনতাকামী দক্ষিণ ওশেটিয়ার বেসামরিক নাগরিকদের ওপর জর্জিয়ার আগ্রাসনকে উপক্ষো করেছে আইসিসি। রুশ মন্ত্রণালয় বলেছে, এ অবস্থায় কেউ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর আস্থা রাখার কথা বলতে পারে না।

বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আইসিসি হচ্ছে এক-চোখা ও অযোগ্য। এছাড়া, যুদ্ধাপরাধের ঘটনাগুলোতে এ সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে না। এ আদালতের কাছে যে আশা-আকাঙ্ক্ষা তা কখনো পূরণও করতে পারবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭