-
ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন রুশ মন্ত্রী
নভেম্বর ১৫, ২০১৬ ০৯:২৮রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী আলেক্সি উলিউকাইয়েভকে আটক করা হয়েছে। ২০ লাখ ডলার ঘুষের বিনিময়ে একটি বড় তেল কোম্পানিকে চুক্তি পাইয়ে দেয়ার অভিযোগে তাকে আটক করা হয় বলে রুশ তদন্ত কমটি বা আরআইসি আজ (মঙ্গলবার) জানিয়েছে। তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নি।
-
সিরিয়ার উপকূলে রুশ জঙ্গিবিমান বিধ্বস্ত
নভেম্বর ১৪, ২০১৬ ২২:৪৪সিরিয়ার উপকূলীয় এলাকায় প্রশিক্ষণ অভিযানে অংশ নেয়া রাশিয়ার একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
-
শত্রুকে কাবু করতে রাশিয়া নিয়ে এল জোড়া রোবট
নভেম্বর ১৪, ২০১৬ ১৩:০৬রাশিয়া জোড়া ঘাতক রোবট তৈরি করেছে। এই রোবট অন্তত ৬ কিলোমিটার দূর থেকে মানুষের গতিবিধি শনাক্ত করে তার বিরুদ্ধে আঘাত হানতে পারবে। এ ছাড়া, রুশ সীমান্তের কাছাকাছি আসার অনেক আগেই যে কোনো আশংকাজনক হুমকিকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দিতে পারবে এ জোড়া রোবট।
-
আমরা কেন হামলা করতে যাব: পুতিন
নভেম্বর ১৩, ২০১৬ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সেনাবাহিনী কারো জন্যেই হুমকি নয় এবং কাউকে আক্রমণও করবে না। এ ছাড়া, রুশ সেনাবাহিনীর মহড়া আগের চেয়ে বহুগুণ বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
-
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
নভেম্বর ১২, ২০১৬ ০৩:১৭রাশিয়ায় নিযুক্ত একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দেশটিতে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। মাইকেল ম্যাকফল দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
‘সন্ত্রাসীরা আলেপ্পোয় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে’
নভেম্বর ১১, ২০১৬ ১৩:১০রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো নগরীতে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এ সংক্রান্ত আলামত পাওয়া গেছে। এক বিবৃতিতে এ সব কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
‘ন্যাটো থেকে ট্রাম্প সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য!’
নভেম্বর ১১, ২০১৬ ০৮:৪৩ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফের সাবেক প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।
-
মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া
নভেম্বর ১১, ২০১৬ ০৩:৫৩সিরিয়ার সংঘর্ষপীড়িত শহর আলেপ্পোয় ভবিষ্যতে মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে আহ্বান জাতিসংঘ জানিয়েছিল রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালে বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা নিজেদের সংগঠিত করার চেষ্টা করবে।
-
ভূমধ্যসাগরে ডাচ সাবমেরিনকে তাড়িয়ে দিল রাশিয়ার নৌবহর
নভেম্বর ১০, ২০১৬ ০৩:১৪ভূমধ্যসাগরে টহলরত একটি ডাচ সাবমেরিনকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি নৌবহর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যদেশ হল্যান্ডের সাবমেরিনটি রুশ নৌবহরের গতিবিধি পর্যবেক্ষণ করতে এসেছিল।
-
বাল্টিকের আকাশে ন্যাটোর প্রতিরক্ষা অঞ্চলে ৬০০ বার ঢুঁ মেরেছে রুশ বিমান
নভেম্বর ০৯, ২০১৬ ০৭:১৭রাশিয়া বিমান বাহিনী বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোতে ন্যাটোর প্রতিরক্ষা অঞ্চলের ভেতর অব্যাহত ভাবে ঢুঁ মারছে বলে দাবি করা হয়েছে। চলতি বছরের এ পর্যন্ত ছয়শ’ বারের বেশি এ জাতীয় ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দৈনিক ডেইলি মেইল।