-
আবার ‘কেজিবি’ গড়ে তোলার কথা নাকচ করল রাশিয়া
অক্টোবর ১৯, ২০১৬ ০৮:০৩রাশিয়া আবার ‘কেজিবি’ গড়ে তোলার কথা নাকচ করে দিয়েছে। ১৯৫৪'র ১৩ মার্চ প্রথম কেজিবি গঠন করা হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালের ৬ নভেম্বর এটি ভেঙে দেয়া হয়।
-
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে রুশ তরুণীর বিচার
অক্টোবর ১৮, ২০১৬ ০৫:২৯সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে মস্কোর একটি আদালতে এক রুশ তরুণীর বিচার হয়েছে। গত বছর ২০ বছর বয়সি ওই তরুণীকে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশের সময় আটক করা হয়।
-
আলেপ্পোয় ৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
অক্টোবর ১৮, ২০১৬ ০২:৫১সিরিয়ার আলেপ্পোয় ৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া বলেছে, মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার সুবিধার্তে সেখানে যেকোনো সময় এ ধরনের আরো যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি আছে মস্কো।
-
যৌথ সামরিক মহড়া শুরু করল রাশিয়া ও মিশর
অক্টোবর ১৭, ২০১৬ ১২:৫৬রাশিয়া ও মিশরের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট যৌথ মহড়া শুরু করেছে। মিশরের মাটিতে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং আফ্রিকা মহাদেশে রাশিয়ার পক্ষ থেকে এই প্রথম এ ধরনের সামরিক মহড়া চালানো হচ্ছে।
-
প্রসঙ্গ আমেরিকার আঁড়িপাতা: বিচ্ছিন্ন হলো পুতিনের মাইক্রোফোন
অক্টোবর ১৭, ২০১৬ ০৭:৫৯ভারতের গোয়ায় ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাইক্রোফোনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাংবাদিকসহ সবার বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আঁড়িপাতা ও নজরদারির বিষয়ে কথা বলার সময়ে কাকতালীয়ভাবে মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।
-
মার্কিন উন্মাদনা আন্তর্জাতিক আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: পুতিন
অক্টোবর ১৬, ২০১৬ ২০:০১আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা চালানোর যে হুমকি দিয়েছে তার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সাইবার হামলার যে উন্মাদনা আমেরিকা দেখাচ্ছে তা আন্তর্জাতিক আচরণের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।
-
১৫০ কোটি ইউরো ব্যয়ে ৫ যুদ্ধজাহাজ কিনছে জার্মানি
অক্টোবর ১৬, ২০১৬ ১৫:১৩জার্মানি অন্তত পাঁচটি ব্রান্সউইক শ্রেণীর যুদ্ধজাহাজ কিনবে। ১৫০ কোটি ইউরো ব্যয়ে এ সব রণতরী কেনার অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। আগামী পাঁচ বছরের মধ্যে এ সব রণতরী কেনা হবে।
-
আমেরিকা বিশ্বের জন্য নজিরবিহীন হুমকি সৃষ্টি করছে: রাশিয়া
অক্টোবর ১৬, ২০১৬ ০৩:৪৯মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘নজিরবিহীন উপায়ে’ হুমকি দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। দেশটি এর বিরুদ্ধে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়া আমেরিকায় সাইবার হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার এ সতর্কবাণী উচ্চারণ করে মস্কো।
-
ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি সই; দু'টি পরমাণু চুল্লি নির্মাণ করবে মস্কো
অক্টোবর ১৫, ২০১৬ ১৬:০৮ভারত ও রাশিয়া প্রতিরক্ষা ও জ্বালানি খাতে আজ কয়েকটি চুক্তি সই করেছে। আর এর মধ্যদিয়ে সহযোগিতার নতুন যুগের উন্মোচন করা হলো। ভারতের সাগর উপকূলবর্তী রাজ্য গোয়াতে এ চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
‘রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে সিআইএ’
অক্টোবর ১৫, ২০১৬ ০৮:১১মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলার পরিকল্পনা করছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বা ডিএনসি'সহ আরো কয়েকটি রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার কথিত সাইবার হামলার জবাবে এ হামলা চালানো হবে।