-
‘কিউবা ও ভিয়েতনামের সামরিক ঘাঁটি আবার চালু করবে রাশিয়া’
অক্টোবর ০৭, ২০১৬ ১৯:১১কিউবা এবং ভিয়েতনামের সামরিক ঘাঁটি আবার চালু করার কথা ভাবছে রাশিয়া। রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকোভ আজ (শুক্রবার) দেশটির সংসদে দেয়া বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
-
আলেপ্পো নিয়ে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করল রাশিয়া
অক্টোবর ০৭, ২০১৬ ০৩:১৭সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র তাকফিরি জঙ্গিদের নিরাপদে বেরিয়ে যেতে দেয়ার যে প্রস্তাব জাতিসংঘ উত্থাপন করেছে রাশিয়া তার প্রতি সমর্থন জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কো সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-মার্ক আইরুল্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ব্যক্ত করেন।
-
সিরিয়ায় মার্কিন বিমানকে গুলি করে নামানোর হুমকি দিল রাশিয়া
অক্টোবর ০৬, ২০১৬ ২০:৪৯সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলাকারী বিমানকে গুলি করে নামানোর হুমকি দিয়েছে রাশিয়া। সিরিয় সেনা অবস্থানের ওপর বিমান হামলা চালানোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
রুশ ইঙ্গিত: ‘মার্কিন একগুঁয়ে নীতি যুদ্ধ ডেকে আনবে’
অক্টোবর ০৬, ২০১৬ ১৫:২৯রাশিয়া পরিষ্কারভাবে আমেরিকাকে বার্তা দিয়েছে যে, ওয়াশিংটনের নীতি হচ্ছে ‘যুদ্ধংদেহী’ এবং এ নীতি যুদ্ধ ডেকে আনতে পারে। এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ পত্রিকার সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক বিল জোন্স ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
আমেরিকার সঙ্গে এবার পরমাণু চুক্তি বাতিল করল রাশিয়া
অক্টোবর ০৬, ২০১৬ ০৮:৫৪ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমেরিকার সঙ্গে পরমাণু ও জ্বালানি খাতে সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। গতকাল (বুধবার) রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সই করা এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।
-
‘চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলেই ভাবছে আমেরিকা’
অক্টোবর ০৬, ২০১৬ ০৮:৫৩রাশিয়া এবং চীনের সঙ্গে যুদ্ধ প্রায় অনিবার্য বলেই ধারণা করছে মার্কিন সেনাবাহিনী। এ যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং চৌকস অস্ত্রই হবে মার্কিন সেনাবাহিনীর প্রধান অবলম্বন।
-
রুশ পরমাণু বোমারু বিমানের গতিরোধ করল ইউরোপীয় ৪ দেশের যুদ্ধবিমান
অক্টোবর ০৫, ২০১৬ ২১:৩৮পরমাণু বোমা বহনে সক্ষম রাশিয়ার দু’টি বোমারু বিমানের গতিরোধ এবং গতিপথ ঘুরিয়ে দিয়েছে ইউরোপের চার দেশ। রুশ তোপলোভ টিউ-১৬০ ব্ল্যাকজ্যাক বোমারু বিমান দু’টি স্পেনের উত্তরাঞ্চল থেকে নরওয়ের দিকে উড়ে যাওয়ার পথে চার দেশ যুদ্ধবিমান পাঠিয়ে এ ব্যবস্থা নেয়।
-
জটিল পরিস্থিতিতে সিরিয়া: ভূমধ্যসাগরে রণতরী মোতায়েন করছে রাশিয়া
অক্টোবর ০৫, ২০১৬ ২১:০৭সিরিয়ার পরিস্থিতি জটিল আকার ধারণ করার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে আবার দুটি রণতরী মোতায়েন করছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এরইমধ্যে দুটি বুয়ান-শ্রেণির ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ভূমধ্যসাগরের দিকে রওয়ানা হয়েছে। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকা যোগাযোগ স্থগিত করার পর মস্কো এ ব্যবস্থা নিল।
-
সিরিয়া ইস্যুতে বার বার অবস্থান পরিবর্তন করছে ওয়াশিংটন: রাশিয়া
অক্টোবর ০৫, ২০১৬ ০৪:৫৭আমেরিকার বার বার নিজের অবস্থান পরিবর্তন করার কারণে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা মঙ্গলবার দেশটির নিউজ চ্যানেল আরটি’কে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
-
আমেরিকা-ফিলিপাইন ‘শেষ’ যৌথ নৌমহড়া শুরু
অক্টোবর ০৪, ২০১৬ ১৫:৩২আমেরিকা এবং ফিলিপাইন আজ (মঙ্গলবার) যৌথ নৌমহড়া শুরু করেছে। আমেরিকার সঙ্গে যৌথ মহড়া আর চালানো হবে না বলে ফিলিপাইনের প্রেসিডেন্ট এর আগে প্রতিশ্রুতি ব্যক্ত করায় একে দেশ দু’টির মধ্যে শেষ যৌথ সামরিক মহড়া বলে বিবেচনা করা হচ্ছে।