রুশ ইঙ্গিত: ‘মার্কিন একগুঁয়ে নীতি যুদ্ধ ডেকে আনবে’
-
ফাইল ফটো
রাশিয়া পরিষ্কারভাবে আমেরিকাকে বার্তা দিয়েছে যে, ওয়াশিংটনের নীতি হচ্ছে ‘যুদ্ধংদেহী’ এবং এ নীতি যুদ্ধ ডেকে আনতে পারে। এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ পত্রিকার সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক বিল জোন্স ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, ওয়াশিংটনের কাছ থেকে এখন যেসব একগুঁয়েমি ও যুদ্ধংদেহী কথাবার্তা আসছে, হোয়াইট হাউজ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যা বলছে এবং রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা ও সিরিয়া ইস্যুতে জন কেরি এবং সের্গেই ল্যাভরভের মধ্যে সই করা চুক্তি ভেঙে যাওয়া- এসবই পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। এর পাশাপাশি ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে হুমকি দেয়া ও রুশ সীমান্তে ন্যাটোর সেনা মোতায়েন -সবকিছুই পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে।
আমেরিকার সঙ্গে রাশিয়ার পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তি বাতিল করার পর বিল জোন্স এসব কথা বলেছেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে মস্কো এ ব্যবস্থা নিয়েছে। রাশিয়া ও আমেরিকার ভেতরের বর্তমান পরিস্থিতিকে বিল জোন্স অশুভ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এমন অবস্থা দেখা যায় যুদ্ধের আগে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬