-
মহাকাশ দৌড়ে রাশিয়া এগিয়ে থাকায় সন্তোষ প্রকাশ করলেন হকিং
মার্চ ৩০, ২০১৬ ১৪:২৮৩০ মার্চ (রেডিও তেহরান): বিশ্বখ্যাত তাত্ত্বিক পর্দাথবিদ স্টিফেন হকিং বলেছেন, আমেরিকার থেকে মহাকাশ দৌড়ে রাশিয়া এগিয়ে থাকায় তিনি খুবই সন্তষ্টু হয়েছেন।
-
২৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করল রাশিয়া
মার্চ ৩০, ২০১৬ ০৭:৩৬৩০ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর ১৪৪০ কোটি ডলারের অস্ত্র রফতানির মধ্য দিয়ে রাশিয়ার মোট অস্ত্র রফতানির পরিমাণ ৫৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এতে দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের যুগের পর অর্থাৎ গত ২৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে বলেও জানান তিনি।
-
রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে তাড়া করল ন্যাটো জঙ্গিবিমান
মার্চ ২৯, ২০১৬ ০৭:৪৪২৯ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বহনকারী বিমানকে তাড়া করেছিল ন্যাটোর জঙ্গিবিমান বহর। বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে। রুশ সীমান্ত জুড়ে পশ্চিমা জোট যখন ব্যাপক সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করছে তখন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল।
-
পালমিরায় বোমা সরাতে যাচ্ছে রুশ রোবট
মার্চ ২৯, ২০১৬ ০৭:১৪২৯ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের পেতে রাখা বোমা সরানো এবং নষ্ট করার জন্য রোবট এবং বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া। সিরিয় বাহিনীর সঙ্গে চার সপ্তাহের প্রচণ্ড যুদ্ধে হেরে এ নগরী ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ব্যাপক সংখ্যক বোমা এবং বিস্ফোরকের ফাঁদ পেতে রেখে গেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ।
-
সিরিয়ার যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হবে: রুহানি
মার্চ ২৮, ২০১৬ ২১:০১২৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়ার যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশটির বিদেশি মদদপুষ্ট যুদ্ধ বন্ধে রাজনৈতিক আলোচনা গতিশীল করার আহ্বানও জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এ সব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি।
-
আমেরিকার সঙ্গে সম্পর্ক আর কখনই পূর্বের অবস্থায় ফিরে যাবে না: রাশিয়া
মার্চ ২৮, ২০১৬ ০৬:২৬২৮ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক আর কখনই পূর্বের অবস্থায় ফিরে যাবে না। তিনি রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পাশ্চাত্য কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন।
-
পাশ্চাত্যের সঙ্গে মিডিয়া যুদ্ধে রয়েছে রাশিয়া: প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র
মার্চ ২৭, ২০১৬ ১৩:৩৫২৫ মার্চ (রেডিও তেহরান): পাশ্চাত্যের সঙ্গে রাশিয়া মিডিয়া যুদ্ধাবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি রাশিয়ার টিভিসি নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “তারা বলে রাশিয়ার ভাবমর্যাদা ভালো নয়। কিন্তু আপনারা কি জানেন কার ভাবমর্যাদা ভালো নয়- আমেরিকার। আমরা বর্তমানে তথ্যের জগতে এই জগতের ধারক-বাহকদের সঙ্গে মিডিয়া যুদ্ধে রয়েছি। বিশেষ করে আমাদের যুদ্ধ অ্যাংলো-স্যাক্সন ও তাদের মিডিয়ার সঙ্গে।”
-
হোমসে ২৪ ঘণ্টায় ১৫৮ দফা বিমান অভিযান চালাল রাশিয়া
মার্চ ২৬, ২০১৬ ১৯:৪৭২৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, সিরিয়ার মধ্য অঞ্চলের প্রদেশ হোমসে ১৫৮ দফা বিমান অভিযান চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো এ সব অভিযানে অন্তত একশ’ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ায় সংহতি তৎপরতায় জড়িত রুশ কেন্দ্র বলেছে, রুশ বিমান বাহিনী হোমসের পালিমার নগরীর কাছে ৪০ দফা বিমান অভিযান চালিয়েছে।
-
সিরিয়ার জন্য সংবিধান প্রণয়নে সম্মত আমেরিকা ও রাশিয়া
মার্চ ২৫, ২০১৬ ১৩:৫০২৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে যৌথ প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে রাশিয়া ও আমেরিকা। দেশ দু’টি সিরিয়ার জন্য একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নের ওপরও জোর দিয়েছে।
-
সিরিয়ার যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ২৫, ২০১৬ ১০:১৪২৫ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভেলেন্তিনা মাতভিনকো অভিযোগ করেছেন, তুরস্ক সিরিয়ার যুদ্ধবিরতি বানচাল করার চেষ্টা করছে। নিজ ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ চেষ্টা করছে বলে পরিষ্কার ভাষায় অভিযোগ করেন তিনি।