-
সিরিয়াকে অত্যাধুনিক অস্ত্র দিয়েছে রাশিয়া
মার্চ ২৪, ২০১৬ ১৮:০২২৪ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার সরকারি বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিয়েছে রাশিয়া। পাশাপাশি অত্যাধুনিক গোলন্দাজ এবং যোগাযোগ ব্যবস্থাও দিয়েছে দেশটিকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয় বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য এ সব অস্ত্র দেয়া হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার এ কথা জানিয়েছেন।
-
সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েন করেছে রাশিয়া
মার্চ ২৪, ২০১৬ ০৪:৫০২৪ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েন করেছে রাশিয়া। একজন পদস্থ রুশ সেনা কমান্ডার জানিয়েছেন, ‘শত্রুর অবস্থান শনাক্তকরণসহ আরো কিছু বিশেষ দায়িত্ব’ দিয়ে এই বাহিনী মোতায়েন করা হয়েছে। এর ফলে এই প্রথম রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ করার জন্য স্থলবাহিনী মোতায়েনের খবর নিশ্চিত করা হলো।
-
সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন: শক্তি প্রয়োগ করতে পারে রাশিয়া
মার্চ ২১, ২০১৬ ১২:৪৪২১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় যেসব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে না তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ শুরু করতে পারে রাশিয়া। আজ (সোমবার) রাশিয়ার জেনারেল স্টাফ সের্গেই রুদস্কয় আমেরিকাকে সতর্ক করে এক বিবৃতিতে এ কথা বলেছেন।
-
রাশিয়ায় ফ্লাই দুবাইয়ের বিমান বিধ্বস্ত; কেউ বেঁচে নেই
মার্চ ১৯, ২০১৬ ০৮:২১১৯ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে অবতরণের সময় ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে গিয়েছিল।
-
৯/১১ নিয়ে ইরানের বিরুদ্ধে মার্কিন আদালতের রুলিং: অবাক রাশিয়া
মার্চ ১৮, ২০১৬ ১৩:১৯১৮ মার্চ (রেডিও তেহরান): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে মার্কিন আদালত সম্প্রতি ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে যে রুলিং দিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “৯/১১’র ঘটনায় যদি ইরানকে সবকিছুর জন্য দায়ী করা হয় তাহলে ১৫ বছর আগে আমেরিকা আফগানিস্তানে হামলা চালিয়েছে কেন?”
-
‘সিরিয়া ইস্যুতে রাশিয়ার কাছে পরাজিত হয়েছে আমেরিকা’
মার্চ ১৭, ২০১৬ ০১:২৭১৭ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার মাধ্যমে দামেস্ক সংকটে মস্কোর কাছে ওয়াশিংটনের পরাজয় হয়েছে। রুশ সেনা প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, দখলদারিত্ব কায়েম না করেও অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল প্যাট্রিক ওয়েলচ্।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে দুর্বল করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ১৬, ২০১৬ ২০:৪০১৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে আজ (বুধবার) এ কথা বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় গোলাবর্ষণের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিরতি বিনষ্ট করছে।
-
‘সিরিয়া থেকে সেনা প্রত্যাহার সত্ত্বেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে’
মার্চ ১৬, ২০১৬ ১৫:০৪১৬ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করা সত্ত্বেও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না আমেরিকা। একথা জানিয়েছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সীমান্ত থেকে সেনা ও সামরিক সরঞ্জাম পুরোপুরি সরিয়ে না নেয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক চাপ বজায় রাখবে ওয়াশিংটন।
-
আমরা সরে আসায় আসাদ দুর্বল হবেন না: রাশিয়া
মার্চ ১৬, ২০১৬ ১৩:৩২১৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দুর্বল হবেন না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এ ঘোষণা দিয়ে বলেছেন, আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মস্কো সফরের প্রধান আলোচ্যসূচি হবে সিরিয়া পরিস্থিতি।
-
সিরিয় সেনাদেরকে সহায়তা করল রুশ বিমান বাহিনী
মার্চ ১৫, ২০১৬ ২৩:১২১৬ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার মধ্যাঞ্চলীয় পালমিরা শহরের পশ্চিমে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে দেশটির সেনাবাহিনী। শহরটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শক্তিশালী অবস্থান রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তার জন্য রাশিয়ার বিমান বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়।