• আমাদের সঙ্গে সমন্বয় করেই রাশিয়া সৈন্য সরাচ্ছে: সিরিয়া

    আমাদের সঙ্গে সমন্বয় করেই রাশিয়া সৈন্য সরাচ্ছে: সিরিয়া

    মার্চ ১৫, ২০১৬ ১৪:০৭

    ১৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া বলেছে, দামেস্ক ও মস্কোর মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সিরিয়া থেকে রুশ সেনা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন গভীর পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটি থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দামেস্ক ও মস্কোর মধ্যে মতপার্থক্যের ফল নয়।

  • সিরিয়া থেকে অস্ত্রপাতি সরিয়ে নিচ্ছে রাশিয়া

    সিরিয়া থেকে অস্ত্রপাতি সরিয়ে নিচ্ছে রাশিয়া

    মার্চ ১৫, ২০১৬ ১৩:৪৮

    ১৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া থেকে অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক লোকজন ও সরঞ্জাম বিমানে ভর্তি করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে-রাশিয়ার বিমানঘাঁটিতে পাঠানোর জন্য দূরপাল্লার বিমানে এসব সরঞ্জাম ভর্তি করা হচ্ছে।

  • ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় বাধা দেবে রাশিয়া

    ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় বাধা দেবে রাশিয়া

    মার্চ ১৪, ২০১৬ ১৮:৪৪

    ১৪ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয়া হলে তার বিরোধিতা করবে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন আজ (সোমবার) বলেছেন, ইরান সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে জাতিসংঘের কোনো প্রস্তাব লঙ্ঘন করে নি।

  • মস্কোর জাতিসংঘ মানবাধিকার দফতর বন্ধ করছে রাশিয়া

    মস্কোর জাতিসংঘ মানবাধিকার দফতর বন্ধ করছে রাশিয়া

    মার্চ ১৩, ২০১৬ ০৬:৪২

    ১৩ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার কর্তৃপক্ষ মস্কোর জাতিসংঘ মানবাধিকার দফতর বন্ধ করে দিচ্ছে। দেশটির এনজিও’র বিরুদ্ধে বাধা নিষেধ আরোপের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার প্রধানের উদ্বেগ প্রকাশের জের ধরে এ পদক্ষেপ নেয় মস্কো।

  • অর্থনৈতিক সংকট সত্ত্বেও অস্ত্র উন্নয়নের কাজ অব্যাহত থাকবে: পুতিন

    অর্থনৈতিক সংকট সত্ত্বেও অস্ত্র উন্নয়নের কাজ অব্যাহত থাকবে: পুতিন

    মার্চ ১২, ২০১৬ ১৫:৪০

    ১২ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অর্থনৈতিক সংকট এবং বাজেট কাটছাঁট সত্ত্বেও অস্ত্র ও সামরিক উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ও অস্ত্র শিল্পের নির্বাহীদের এক সমাবেশে পুতিন এ ঘোষণা দেন।

  • রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ডলফিন সেনা

    রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ডলফিন সেনা

    মার্চ ১০, ২০১৬ ০৭:৪৪

    রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে সামরিক তৎপরতায় প্রশিক্ষিত পাঁচ ডলফিন। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের বিশেষ তৎপরতা চালানোর কাজে এ ডলফিন বাহিনীকে ব্যবহার করো হবে বলে মস্কো জানিয়েছে।

  • প্রক্সি যুদ্ধ সিরিয়ায় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে: মোগেরিনি

    প্রক্সি যুদ্ধ সিরিয়ায় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে: মোগেরিনি

    মার্চ ০৮, ২০১৬ ২২:৫০

    ৮ মার্চ (রেডিও তেহরান): ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধ যেকোনো সময় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। তিনি বলেছেন, “গত সপ্তাহের ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও আমাদের মনে রাখা দরকার যে, যেকোনো সময় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।”

  • ইউক্রেনে রুশ দূতাবাসে শত শত বিক্ষোভকারীর হামলা

    ইউক্রেনে রুশ দূতাবাসে শত শত বিক্ষোভকারীর হামলা

    মার্চ ০৭, ২০১৬ ০৭:৩১

    ৭ মার্চ (রেডিও তেহরান): ইউক্রেনের রাজধানী কিয়েভে শত শত বিক্ষোভকারী রুশ দূতাবাসে হামলা করেছে। রাশিয়ায় প্রায় দু’বছর ধরে আটক ইউক্রেনের হেলিকপ্টারের পাইলট নাদিয়া সাভচেনকোর মুক্তির দাবিতে এ বিক্ষোভ করা হয়।

  • এবারে সিরিয় বিদ্রোহীগোষ্ঠীরা রাশিয়ার কাছে চাইল নিরাপত্তা

    এবারে সিরিয় বিদ্রোহীগোষ্ঠীরা রাশিয়ার কাছে চাইল নিরাপত্তা

    মার্চ ০৬, ২০১৬ ০৮:২২

    ৬ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার কয়েকটি বিদ্রোহীগোষ্ঠী তাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য রাশিয়ার কাছে আহ্বান জানিয়েছে। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতিতে যোগ দেয়ার ফলে দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এ সব বিদ্রোহীগোষ্ঠীকে খুঁজে বের করার তৎপরতা চালানোর মুখে এ আহ্বান জানানো হয়েছে।

  • ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    মার্চ ০৪, ২০১৬ ২২:৩১

    ৪ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(শুক্রবার) বলেছে, অস্ত্র এবং মালামালবাহী ট্রাকের বহর তুরস্ক থেকে সিরিয়ার ঢুকছে। সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠীদের জন্য এ সব অস্ত্র ও মালামাল প্রতিদিনই পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।