-
তুরস্কের বিরুদ্ধে লড়বে মিশর-আমিরাতের নৌ কমান্ডো ইউনিট
মার্চ ১০, ২০২০ ১৪:৫৮লিবিয়ার উপকূলে তুরস্কের বিরুদ্ধে লড়াই করার জন্য মিশর এবং সংযুক্ত আরব আমিরাত একটি যৌথ নৌ-কমান্ডো ইউনিট প্রতিষ্ঠা করেছে। এই নৌ কমান্ডো ইউনিট লিবিয়ার উপকূলে তুর্কি স্বার্থে আঘাত হানবে বলে লক্ষ্য ঠিক করেছে।
-
লিবিয়ায় বিদেশি সন্ত্রাসীদের প্রবেশে সহযোগিতা করছে তুরস্ক: রাশিয়ার অভিযোগ
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৭:৫২রাশিয়া অভিযোগ করেছে, লিবিয়ায় বিদেশি সন্ত্রাসীদের প্রবেশে সহযোগিতা করছে তুরস্ক। লিবিয়ার বিদ্রোহীরা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি ত্রিপোলিভিত্তিক সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে তবে তাতে বাধা দিচ্ছে তুরস্ক।
-
লিবিয়ায় ২ তুর্কি সেনা 'শহীদ' হয়েছেন: এর্দোগান
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১৪:২৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, লিবিয়ায় তার দেশের দুই সেনা নিহত হয়েছেন।
-
লিবিয়ায় তুরস্কের অন্তত ১৬ সেনা নিহত: হাফতার বাহিনীর দাবি
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ০৯:৩৭লিবিয়ায় চলমান সংঘর্ষে তুরস্কের অন্তত ১৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী। ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক দেশটিতে সেনা পাঠিয়েছে।
-
চাকরির নামে প্রতারণা: সুদানিদের পাঠানো হচ্ছে ইয়েমেন আর লিবিয়া যুদ্ধে
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৭:৪৭উচ্চ বেতনের চাকরি দেয়ার কথা বলে সংযুক্ত আরব আমিরাত কয়েক হাজার সুদানি তরুণকে লিবিয়া এবং ইয়েমেন যুদ্ধে পাঠিয়েছে। লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের একনিষ্ঠ সমর্থক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকারের বিরুদ্ধে খলিফা হাফতার অভিযান চালাচ্ছেন।
-
লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সের প্রতি তুরস্কের আহ্বান
জানুয়ারি ৩০, ২০২০ ১৩:২১লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লিবিয়ায় শান্তি চাইলে ফ্রান্সের উচিৎ জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াইরত খলিফা হাফতারের প্রতি সহযোগিতা বন্ধ করা।
-
লিবিয়া ও সিরিয়া পরিস্থিতি নিয়ে এরদোগান-ট্রাম্পের আলোচনা
জানুয়ারি ২৮, ২০২০ ১৬:৫০লিবিয়া এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
হাফতারকে অবশ্যই সামরিক সমাধানের পথ এড়াতে হবে: তুরস্ক
জানুয়ারি ২৩, ২০২০ ০৭:৪৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ার সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতার সামরিকভাবে দেশটির চলমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু লিবিয়াকে নিরাপদ ও শান্ত করতে হলে তাকে সামরিক পথ বাদ দিয়ে অবশ্যই রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে।
-
লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক
জানুয়ারি ১৭, ২০২০ ০৫:০১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা। তিনি জানান, সম্প্রতি লিবিয়া সরকারের সঙ্গে যে সমুদ্রসীমা চিহ্নিতকরুণ ও নিরাপত্তা সামরিক চুক্তি সই করা হয়েছে তার আওতায় তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।
-
সহিংসতা শুরু করলে লিবিয়ার বিদ্রোহী নেতাকে শিক্ষা দেয়া হবে: এরদোগান
জানুয়ারি ১৫, ২০২০ ০৯:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার যদি দেশটির সরকারের বিরুদ্ধে কোনো রকমের অভিযান বা সহিংসতা শুরু করেন তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে।