-
শপথ নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান; উপস্থিত ছিলেন ইরানি ভাইস প্রেসিডেন্ট
জুন ০৩, ২০২৩ ১৪:০৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন। তুরস্কের সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন।
-
দুই মাস বাংকারের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৪:৫৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুই মাস একটি বাংকারের মধ্যে ছিলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর প্রাণভয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলে লন্ডনের টাইমস পত্রিকা খবর দিয়েছে।
-
ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান বর্জন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
জানুয়ারি ০১, ২০২৩ ১০:৪৪ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান বর্জন করে তিনি আমেরিকার ফ্লোরিডায় চলে গেছেন। আজই (রোববার) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের কথা রয়েছে।
-
মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু
ডিসেম্বর ১১, ২০২২ ১৫:২৪ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সুখবিন্দর সিং সুখুজীকে অনেক অভিনন্দন। আমি হিমাচল প্রদেশের উন্নয়নে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’
-
জেলা পরিষদ সংশোধিত আইন সংস্কারের দাবি স্থানীয় সরকার বিশেষজ্ঞদের
নভেম্বর ১৪, ২০২২ ১৪:৫৭বাংলাদেশের জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের আজ (সোমবার) শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ শপথ বাক্য পাঠ করান। জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
-
কলম্বিয়ায় শপথ নিলেন প্রথম বামপন্থী প্রেসিডেন্ট; ঐক্যের ডাক
আগস্ট ০৮, ২০২২ ১৫:১৫কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক গেরিলাযোদ্ধা গুস্তাভো পেত্র। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে কলম্বিয়ার রাজধানী বোগোতার বলিভার প্লাজায় শপথ নেন তিনি।
-
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজাপাকসে পরিবারের মিত্র গুনাবর্ধনে
জুলাই ২২, ২০২২ ১২:৩৪শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার এক দিনের মাথায় আজ (শুক্রবার) শপথ নেন তিনি। গুনাবর্ধনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল
জুলাই ১৫, ২০২২ ১২:১৬শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ (শুক্রবার) শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি।
-
ফিলিপাইনে শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট; দুতের্তের মেয়েও ক্ষমতার অংশীদার
জুন ৩০, ২০২২ ১৫:৪১ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আজ (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। মার্কোস জুনিয়রের ডাকনাম বং বং। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় পান।
-
ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিক্রমাসিংহে; এবার প্রেক্ষাপট ভিন্ন
মে ১৩, ২০২২ ০৩:২০পদত্যাগের জন্য জনগণের পক্ষ থেকে তীব্র চাপের মুখে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন। বিক্রমাসিংহে গোতাবায়ার ভাই ও পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের স্থলাভিষিক্ত হবেন।