-
মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেল উদ্বোধন করেছেন শেখ হাসিনা
অক্টোবর ২৭, ২০১৬ ১২:১১বাগেরহাটের মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেল উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে চলাচলের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত করা হলো দুই বছর ধরে খনন করা পশুর নদীর এ সংযোগটি।
-
নিরক্ষরদের অক্ষরজ্ঞান দিতে ছাত্রলীগ নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
অক্টোবর ২৬, ২০১৬ ১৫:০৫নিরক্ষরদের খুঁজে বের করে তাদেরকে অক্ষরজ্ঞান দিতে ছাত্রলীগ নেতাদের প্রতি নির্দেশ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, "শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমি একটা দায়িত্ব তোমাদের দেব, পরীক্ষার পরের যে সময়টা থাকে, প্রত্যেকের নিজের বাড়িতে নিরক্ষর আছে কিনা খুঁজে বের করে তাদের অক্ষরজ্ঞান দিতে হবে। আমরা নিরক্ষরতা দূর করতে চাই। প্রতিটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হোক চাই।"
-
সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে : শেখ হাসিনা
অক্টোবর ২৩, ২০১৬ ০৯:৩৪তৃতীয় দফা নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।”
-
'শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশ ও বিশ্বের নেতা'
অক্টোবর ২২, ২০১৬ ১৭:০১ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশ ও বিশ্বের নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিনয় প্রভাকর।
-
দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না, প্রতিটি মানুষ সুশিক্ষিত হবে: শেখ হাসিনা
অক্টোবর ২২, ২০১৬ ১২:২৯২০৪১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
-
মন দিয়ে লেখাপড়া কর, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোল: শিশুদের প্রতি প্রধানমন্ত্রী
অক্টোবর ১৮, ২০১৬ ১৫:১৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু-কিশোরদের মনযোগ দিয়ে লেখাপড়া শিখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।
-
ব্রিকস-বিমসটেকের সদস্য দেশগুলোর মেলবন্ধনে শেখ হাসিনার তিন প্রস্তাব
অক্টোবর ১৬, ২০১৬ ১৯:৫২উঠতি অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সঙ্গে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমসটেকের সদস্য দেশগুলোর মেলবন্ধনে তিনটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
ভারত পৌঁছেছেন শেখ হাসিনা: গোয়া বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
অক্টোবর ১৬, ২০১৬ ০৯:০৫'ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ' শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই: শেখ হাসিনা
অক্টোবর ১৫, ২০১৬ ১৮:০৫প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "বাংলাদেশে গণতন্ত্র নেই বলে যারা বিদেশিদের কাছে অভিযোগ করেছে, এ দেশে তাদের কোনো স্থান নেই। বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জনগণকে পুড়িয়ে মারে, বিপুলসংখ্যক মানুষের সঙ্গে ছিনিমিনি খেলে এবং জনগণের অর্থ ও সম্পদ লুট করে, অবশ্যই তাদের ধরা হবে।"
-
১০ টাকা কেজি দরে চাল বিক্রি নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
অক্টোবর ১৩, ২০১৬ ১৭:০১বিএনপি অভিযোগ করেছে, বর্তমান শাসকগোষ্ঠী সম্প্রতি ১০ টাকা কেজি দরে গরীব মানুষকে চাল দেয়ার নামে সারাদেশে গরীবের চাল ‘লুটপাট’ শুরু করেছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির নামে অনিয়ম, লুটপাট ও দুর্নীতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।