-
সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপসহ ৩ জন রিমান্ডে, ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
আগস্ট ০৬, ২০২০ ১৫:৩১কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ৩ জনের ৭ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং পলাতক দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
-
কথাবার্তা: 'সিনহা হত্যাকাণ্ড, 'রক্তখেকো' ওসি প্রদীপ দাশ কারাগারে
আগস্ট ০৬, ২০২০ ১২:১৮প্রিয় পাঠক/শ্রোতা! ৬ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ...ও মুজাহিদুল ইসলাম । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
-
'সিনহার মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা, উসকানিতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না'
আগস্ট ০৫, ২০২০ ১৫:২৫কক্সবাজারে গত শুক্রবার পুলিশের গুলিতে এজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ আজ (বুধবার) কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলন করে, এ ঘটনাটিকে একটি 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন। তবে, বাংলাদেশে এই প্রথম সেনা প্রধান ও পুলিশের প্রধান একটি যৌথ সংবাদ সম্মেলন করে এরকম একটি পরিস্থিতি জনসমক্ষে ব্যাখ্যা করেছেন।
-
সিনহা হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’: যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান ও পুলিশের মহাপরিদর্শক
আগস্ট ০৫, ২০২০ ১২:২৮কক্সবাজারে গত শুক্রবার পুলিশের গুলিতে এজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সেনাবানী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ আজ বুধবার কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলন করে, এ ঘটনাটিকে তারা একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
-
ছেলেকে ফিরে পাব না, সুষ্ঠু তদন্ত ও বিচার চাই: প্রধানমন্ত্রীকে মেজর সিনহার মা
আগস্ট ০৪, ২০২০ ১৫:০৭কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রী সিনহা রাশেদের মাকে ফোন করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে নিহত রাশেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
-
কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহার মৃত্যু: তদন্ত কমিটি পুনর্গঠন
আগস্ট ০৩, ২০২০ ০৭:৪২বাংলাদেশের কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও এবার কমিটিতে রাখা হয়েছে চার সদস্যকে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।