-
ফ্রান্স সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম
জুলাই ০৪, ২০১৭ ০১:১৫খুব শিগগিরই ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের কূটনৈতিক তোপের মুখে পড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। ফ্রান্স সরকার এ খবর জানিয়ে বলেছে, চলতি গ্রীষ্মের শেষাংশে প্যারিস সফর করবেন কাতারের আমির।
-
ইয়েমেনে সৌদি বিমান হামলা নিহত হলো ৭ শিশু, ৮ নারী
জুলাই ০৩, ২০১৭ ১৯:৪৬ইয়েমেনে আজ(সোমবার) সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। সংকট জর্জরিত দেশটির বিরুদ্ধে সৌদি আরবের রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
-
কাতারকে আরো ৪৮ ঘণ্টা সময় দিল সৌদি আরব
জুলাই ০৩, ২০১৭ ০৪:২৯সৌদি আরব বলেছে, সম্পর্ক স্বাভাবিক করার জন্য রিয়াদ ও তার মিত্রদের দেয়া শর্ত মেনে নিতে কাতারকে আরো ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। এর আগের দেয়া ১০ দিনের সময়সীমা রোববার মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার পর কুয়েতের অনুরোধে এ সময় বাড়ানো হলো।
-
সৌদি সামরিক আগ্রাসনের ভয় করি না: কাতারের পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ০৩, ২০১৭ ০২:০৮কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আব্দুররহমান আলে সানি বলেছেন, তার দেশ একটি স্থিতিশীল অঞ্চলে অবস্থিত এবং সৌদি আরবের সম্ভাব্য সামরিক আগ্রাসনকে দোহা মোটেই ভয় পায় না।
-
সৌদি শর্ত প্রত্যাখ্যান করা হলো: কাতার
জুলাই ০২, ২০১৭ ০০:৫৫সৌদি আরবের নেতৃত্বাধীন কিছু আরব দেশের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে যে শর্ত বেধে দেয়া হয়েছিল তা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে দোহা।
-
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: করবিন
জুলাই ০১, ২০১৭ ২০:১৯ব্রিটেনের বিরোধী লেবার দলের প্রধান জেরেমি করবিন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব ইয়েমেন যুদ্ধে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে এবং এর অবসান হওয়া দরকার।
-
সৌদি-বিরোধী লবিং শুরু করেছে কাতার
জুলাই ০১, ২০১৭ ১২:২৭কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে লবিং শুরু করেছে দোহা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে।
-
কাতার বিরোধী অবরোধ ‘যুদ্ধ ঘোষণার শামিল’: প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ০১, ২০১৭ ০১:৩৩কাতার বলেছে, দেশটির বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ‘রক্তপাতহীন যুদ্ধ ঘোষণার শামিল। সৌদি আরব ও তার মিত্রদের পক্ষ থেকে অবরোধ তুলে নেয়ার জন্য দেয়া শর্তকে কাতারের পক্ষ থেকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করার একদিন পর এ মন্তব্য করল দোহা।
-
আলোচনায় ইচ্ছুক, সার্বভৌমত্ব নিয়ে ছাড় নয়: সৌদি জোটকে জানাল কাতার
জুন ৩০, ২০১৭ ০৮:১৬কাতার বলেছে, সংকট নিরসনে অবরোধ আরোপকারী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে দোহা তবে সার্বভৌমত্বের প্রসঙ্গে কোনো ছাড়ই দেয়া হবে না। দোহার ওপর আরোপিত অবরোধ তুলে নেয়ার জন্য সৌদি জোটের ১৩ দফা দাবির বিষয়ে এ কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুরহমান আস সানি।
-
ইয়েমেনি যোদ্ধাদের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৬ সৌদি সেনা
জুন ২৯, ২০১৭ ২০:০১ইয়েমেনের যোদ্ধাদের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয় সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সেনা সদস্য এবং পপুলার কমিটির যোদ্ধারা সম্মিলিত ভাবে সৌদি আরবের নাজরান ঘাঁটিতে এ হামলা চালিয়েছে।