-
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করুন: ইরানকে টিলারসনের আহ্বান
মে ২১, ২০১৭ ০৭:৪৬ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ড. রুহানি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন তার প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলল।
-
ট্রাম্পকে দেয়া হলো সর্বোচ্চ সৌদি সম্মাননা
মে ২১, ২০১৭ ০২:৪৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ। ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য’ ট্রাম্পকে এই সম্মাননা দেয়া হয় বলে রিয়াদ দাবি করেছে।
-
সৌদির কাছে ১১,০০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তি চূড়ান্ত করলেন ট্রাম্প
মে ২০, ২০১৭ ১৮:০৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে প্রায় ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তি চূড়ান্ত করেছে। আগামী ১০ বছরে এ চুক্তি সম্প্রসারিত হয়ে সাড়ে তিনশ’ বিলিয়ন বা ৩৫ হাজার কোটি ডলারে দাঁড়াবে।
-
প্রথম বিদেশ সফর: সৌদি পৌঁছেছেন ট্রাম্প
মে ২০, ২০১৭ ১২:৫৭মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন। গতকাল (শুক্রবার) তিনি সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন এবং আজ সকালে রিয়াদ গিয়ে পৌঁছান।
-
ট্রাম্পের সৌদি সফরের আগে রিয়াদে ক্ষেপণাস্ত্র মারল ইয়েমেন
মে ২০, ২০১৭ ০২:১৮সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সেনাবাহিনী ও হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
-
‘সৌদি সফরের সময় মেলানিয়ার পোশাক নিয়ে কোনো বাধা-নিষেধ নেই’
মে ১৯, ২০১৭ ১৭:০২সৌদি আরব সফরকালে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাকের বিষয়ে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি। সস্ত্রীক সৌদি আরব সফরের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের সূচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
সৌদি সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছেন সুদানের প্রেসিডেন্ট
মে ১৯, ২০১৭ ১৩:০৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাদের নিয়ে যে সম্মেলন করবেন বলে কথা রয়েছে তাতে যোগ দেবেন না সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
-
ইরানের বিরুদ্ধে ‘আরব ন্যাটো’ গঠনের চেষ্টা করছেন ট্রাম্প: বিশ্লেষক
মে ১৮, ২০১৭ ১৪:৩৫ইরানের বিরুদ্ধে ‘আরব ন্যাটো’ গঠনের চেষ্টা করছেন ট্রাম্প: বিশ্লেষক ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ন্যাটো জোটের আদলে আরব জোট গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জেমস জাত্রাস ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট শিগগিরি সৌদি আরব, ইসরাইল ও ভ্যাটিক্যান সিটি সফর করবেন। তার এ সফর সম্পর্কে কথা বলতে গিয়ে জাত্রাস এ মন্তব্য করেন।
-
সৌদি আরবকে ইরান বিদ্বেষী নীতি পরিহার করার আহ্বান জানাল তেহরান
মে ১৫, ২০১৭ ০১:১৫সৌদি আরবকে ইরান বিদ্বেষী নীতি ও অভিযোগ আরোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
-
ইয়েমেনে সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত
মে ১৪, ২০১৭ ১৫:২৪ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ আজ (রোববার) সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।