-
সিরিয়ার সন্ত্রাসীরা পতনের দ্বারপ্রান্তে: বাঁচানোর উপায় খুঁজছে আমেরিকা ও ব্রিটেন
ডিসেম্বর ০৫, ২০১৬ ১২:৩৭আমেরিকা ও ব্রিটেন সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান থেকে সাহায্যের চালান পাঠানোর বিষয়টি খতিয়ে দেখছে।
-
সিরিয়ার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান; বহু সন্ত্রাসী হতাহত
ডিসেম্বর ০৪, ২০১৬ ১৬:৫৫সিরিয়ার বিমান বাহিনী সেদেশের পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের উত্তরে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুুল-ফাতহের অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ওই হামলায় বহু লোক হতাহত হয়েছে।
-
'রাশিয়া-ইরান জোট সিরিয়ায় মার্কিন নীতি ব্যর্থ করে দিয়েছে'
ডিসেম্বর ০৪, ২০১৬ ১৪:৫৪সিরিয়ায় সরকার পরিবর্তনের মার্কিন নীতি রাশিয়া এবং ইরানের মধ্যে বিরাজমান বর্তমান জোট ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ভাষ্যকার এবং ইনস্টিটিউট ফর হিস্টোরিক্যাল রিভিউ'র পরিচালক মার্ক ওয়েবার। ইরানের জনপ্রিয় ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
-
'আলেপ্পোতে সেনাবাহিনীর সাফল্যকে বানচালের চেষ্টা করছে আমেরিকা'
ডিসেম্বর ০৩, ২০১৬ ১৫:২৪সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোতে দেশটির সেনাবাহিনীর সাফল্যকে আমেরিকা এবং তার মিত্রদেশগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভেটেরানস টুডে'র ব্যাবস্থাপনা সম্পাদক জিম ডাব্লিউ ডিন। ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
-
'যুদ্ধবিরতিকে সন্ত্রাসীদের রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা'
ডিসেম্বর ০২, ২০১৬ ১৪:৫৪গোলযোগপূর্ণ সিরিয়ায় প্রত্যেকটি যুদ্ধবিরতির সুযোগকে পশ্চিমা এবং তাদের মিত্ররা দেশটিতে তৎপরতা চালিয়ে আসা বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে রক্ষা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ইরানের ইংরেজী সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক এবং কলামিস্ট জিম ডাব্লিউ ডিন।
-
সিরিয়া বিষয়ে ১৮০ ডিগ্রি উল্টে গেলেন এরদোগান
ডিসেম্বর ০২, ২০১৬ ০৪:১০সিরিয়ায় সেনা অভিযান নিয়ে নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কোনো বিশেষ ব্যক্তি বা দেশের বিরুদ্ধে হামলা চালাতে তিনি সিরিয়ায় তুর্কি সেনা পাঠাননি; বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলোই এ অভিযানের মূল লক্ষ্য।
-
সন্ত্রাসীদের সমর্থন করায় নিরাপত্তা পরিষদের নিন্দা জানিয়েছে সিরিয়া
ডিসেম্বর ০১, ২০১৬ ১৩:০৯সিরিয়া বিষয়ে জরুরী বৈঠকে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের অংশ নেয়ার অনুমতি দেয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কড়া নিন্দা জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি।
-
‘আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি’: এরদোগানের স্বীকারোক্তি
নভেম্বর ৩০, ২০১৬ ০৪:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে সেনা পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার এরদোগান আঙ্কারায় বলেন, “আমরা (সিরিয়ায়) প্রবেশ করেছি অত্যাচারী আল-আসাদের শাসনের অবসান ঘটাতে যে নাকি দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে। অন্য কোনো কারণে আমরা সেদেশে প্রবেশ করিনি।”
-
সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতারের সমর্থনের নিন্দা জানাল দামেস্ক
নভেম্বর ২৯, ২০১৬ ০৫:২১সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতার নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, এ সমর্থনের ফলে তাকফিরি মতবাদের বিস্তারে দোহা সরকারের ভূমিকার বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে।
-
আলেপ্পোয় কৌশলগত এলাকা সন্ত্রাসীদের হাতছাড়া; এটি সবচেয়ে বড় পরাজয়: অবজারভেটরি
নভেম্বর ২৮, ২০১৬ ১৫:৩৫সিরিয়ার আলেপ্পোর কৌশলগত জেলা আস-সাখুরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, আস-সাখুর জেলাটি পুরোপুরি সন্ত্রাসীমুক্ত হয়েছে। এখন মাইন সরানোর কাজ চলছে।