-
রুশ অনুরোধে তুর্কি-সিরিয় সীমান্ত বন্ধ করবে আঙ্কারা
আগস্ট ১২, ২০১৬ ১৫:২২তুরস্ক সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার কথা ভাবছে। মস্কো-আঙ্কারা সম্পর্কের বরফ খুব দ্রুত গলতে থাকার প্রেক্ষাপটে রুশ দৈনিক ইজভেস্তিয়া এ খবর দিয়েছে।
-
মানবিজ শহরে ২,০০০ বেসামরিক নাগরিককে অপহরণ করল দায়েশ
আগস্ট ১২, ২০১৬ ২১:৪১সিরিয়ায় সহিংসতায় লিপ্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মানবিজ থেকে অন্তত ২,০০০ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে। সিরিয়ার এসব সাধারণ মানুষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিল।
-
রাশিয়া থেকে সিরিয়ায় অভিযান চালালো দূরপাল্লার ৬ বোমারু বিমান
আগস্ট ১২, ২০১৬ ০৬:৫১রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান টিইউ-২২এম৩ সিরিয়ার রাকা নগরীতে দায়েশ অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় দায়েশের রাসায়নিক অস্ত্র কারখানা ধ্বংস হয়েছে।
-
'তুরস্কের পররাষ্ট্রনীতির ব্যাপারে নাক গলানোর অধিকার ন্যাটো'র নেই'
আগস্ট ১১, ২০১৬ ১৫:০০তুরস্ক কোন্ দেশের সঙ্গে সম্পর্ক করবে সে ব্যাপারে নির্দেশনা দেয়ার অধিকার ন্যাটো’র নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত উমিত ইয়াদিম। সম্প্রতি তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের পরিপ্রেক্ষিতে পশ্চিমা এ মিত্রবাহিনী চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করলেন তিনি।
-
আলেপ্পোয় চূড়ান্ত অভিযান চলছে: আরো সাফল্য পেল সিরিয় বাহিনী
আগস্ট ১১, ২০১৬ ১৩:৪০সিরিয়ার আলেপ্পোয় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আরো সাফল্য পেয়েছে দেশটির সেনাবাহিনী। কৌশলগত শহরটি থেকে সেনাবাহিনী যখন উগ্র তাকফিরি দায়েশ এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো। অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিচ্ছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী।
-
সিরিয়ায় দুই সপ্তাহে ২,০০০ সন্ত্রাসী নিহত হয়েছে: রুশ গণমাধ্যম
আগস্ট ০৮, ২০১৬ ১২:০২সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে রুশ বিমান হামলার সহযোগিতায় দেশটির সেনা অভিযানে ২,০০০ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীরা তাকফিরি দায়েশ, আন-নুসরা ফ্রন্ট এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর সদস্য বলে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। আন-নুসরা সম্প্রতি নিজের নাম পরিবর্তন করে ফাতেহ আশ-শাম ফ্রন্ট নামে আত্মপ্রকাশ করেছে।
-
আলেপ্পোয় চলছে ভয়াবহ সংঘর্ষ, সন্ত্রাসীদের দাবি নাকচ করল দামেস্ক
আগস্ট ০৭, ২০১৬ ১৫:০৩সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় সরকারি সেনাদের সঙ্গে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আজ (রোববার) ভয়াবহ সংঘর্ষ চলছে।
-
আলেপ্পোয় সন্ত্রাসীদের গোলায় ১৩০ বেসামরিক নাগরিক নিহত
আগস্ট ০৬, ২০১৬ ২১:৫৫সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকটি রকেট হামলায় ১৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানিয়েছে, গত ৩১ জুলাই থেকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় সন্ত্রাসীরা রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে এবং এসব বেসামরিক নাগরিক মারা গেছে।
-
‘আলেপ্পোয় সিরিয় বাহিনীর অগ্রাভিযান সংকট সমাধানের টার্নিং পয়েন্ট’
আগস্ট ০৫, ২০১৬ ২১:৫৯সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারি বাহিনী ও মিত্রদের অগ্রাভিযান দেশটির চলমান সংকট সমাধানের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি রাজধানী দামেস্কে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।
-
আলেপ্পোর রাসায়নিক হামলার কথা জানত আমেরিকা: মস্কো
আগস্ট ০৪, ২০১৬ ০৫:৫৪রাশিয়া বলেছে, সিরিয়ার আলেপ্পোয় গত মঙ্গলবারের রাসায়নিক হামলার আগেই বিষয়টি আমেরিকাকে জানানো হয়েছিল। মার্কিন সমর্থিত কথিত মধ্যপন্থি গেরিলারা এ হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।