-
করোনা মোকাবেলায় লেবাননে ২৫,০০০ সেনা মোতায়েন করা হয়েছে: হিজবুল্লাহ
মার্চ ২৬, ২০২০ ১৬:৪৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লেবাননের স্বাস্থ্য খাতে এবং জীবাণুনাশক কাজে সহায়তা দিতে তারা ২৫ হাজার সদস্য মোতায়েন করেছে।
-
ইসলামি জিহাদ কমান্ডারদের হত্যাকাণ্ডের নিন্দা জানাল হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০৫:১৪ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় কমান্ডারদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
ফিলিস্তিন ইস্যু শেষ করে দেয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন ট্রাম্প: নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ০৩:০৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের যে কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন তার লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে শেষ করে দেয়া। এ মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
লেবাননে সরকার গঠনের ব্যাপারে মার্কিন অবস্থান প্রত্যাখ্যান
নভেম্বর ২৬, ২০১৯ ১১:৩৮লেবাননে নতুন সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে পূর্বশর্ত দিয়েছে তাকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নাকচ করে দিয়েছে। লেবাননের সাম্প্রতিক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং নতুন সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়েছে।
-
টুইটারের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: লেবাননের হিজবুল্লাহ
নভেম্বর ০৩, ২০১৯ ০৬:৩৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির টুইটার একাউন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পন করে টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল আল মানার শনিবার জানিয়েছে, এটির বেশিরভাগ টুইটার একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
-
‘৩৩ দিনের যুদ্ধ বন্ধ করা না হলে ইসরাইলি বাহিনী ধ্বংস হয়ে যেত’
অক্টোবর ০২, ২০১৯ ০৩:৪৭২০০৬ সালে আন্তর্জাতিক হস্তক্ষেপে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করা না হলে ইহুদিবাদী সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি। কুদস ব্রিগেডের কমান্ডার পদে নিয়োগ পাওয়ার ২০ বছর পর প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ওয়েবপোর্টাল খামেনেয়ীডটআইআর’কে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান।
-
ইরান-বিরোধী যুদ্ধ করতে গেলে রিয়াদ ও আবুধাবি ধ্বংস হবে: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০৩:১১ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় হামলা চালানোর পর তার সমালোচনা করে পশ্চিমা দেশগুলো যেসব বক্তব্য দিয়েছে সেসবরে তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যারা ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যার ব্যাপরে নীরব থাকে তেল স্থাপনায় হামলার ব্যাপারে তাদের সরব হয়ে ওঠায় বোঝা যায়, তাদের কাছে রক্তের চেয়ে তেলের মূল্য অনেক বেশি।
-
ড্রোন হামলার বিরুদ্ধে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি সাইয়্যেদ নাসরুল্লাহর
আগস্ট ২৬, ২০১৯ ০৪:৩৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে পাল্টা হামলার হুমকি দিয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে ইসরাইলের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ হুমকি দিয়েছেন তিনি।
-
আমেরিকা বিশ্বের মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে: হিজবুল্লাহ
আগস্ট ২২, ২০১৯ ১৫:৫০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ বলেছেন, আমেরিকা শিয়া ও সুন্নী নির্বিশেষে সকল মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
-
লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলকে উচিত শিক্ষা দেব: হিজবুল্লাহ
আগস্ট ১৩, ২০১৯ ০৩:০৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল নতুন করে লেবাননে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তেল আবিবকে উচিত শিক্ষা দেয়া হবে। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর সংসদীয় দলনেতা মোহাম্মাদ রাদ এ সতর্কবাণী উচ্চারণ করেন।