• যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ০৯, ২০২২ ০৩:৩০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চূড়ান্ত চুক্তিতে তার দেশের ওপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি জনগণের অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থানের কথা তুলে ধরেন।

  • পাল্টা শক্তির ভাষা ব্যবহারে যুদ্ধবিরতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পাল্টা শক্তির ভাষা ব্যবহারে যুদ্ধবিরতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ০৮, ২০২২ ১২:০৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদীরা কেবল শক্তির ভাষা বোঝে। পাল্টা শক্তির ভাষা ব্যবহারের কারণেই ইসরাইল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

  • গাজা পরিস্থিতির দায় ইসরাইলকেই নিতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    গাজা পরিস্থিতির দায় ইসরাইলকেই নিতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ০৭, ২০২২ ০৩:২৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজা উপত্যকায় সংকট তীব্র হওয়ার দায় বর্ণবাদী, কসাই ও আগ্রাসী ইহুদিবাদীদেরকেই নিতে হবে। তিনি শনিবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেছেন।

  • ইরানের সদিচ্ছা আছে কিনা তা ভিয়েনায় প্রমাণিত হবে: ম্যালি

    ইরানের সদিচ্ছা আছে কিনা তা ভিয়েনায় প্রমাণিত হবে: ম্যালি

    আগস্ট ০৪, ২০২২ ০১:৪৩

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা করছে। আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছেন, আসন্ন আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হবে।

  • জোসেপ বোরেলের প্রস্তাব পর্যালোচনা করে দেখছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    জোসেপ বোরেলের প্রস্তাব পর্যালোচনা করে দেখছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ০২, ২০২২ ০১:৪৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ভিয়েনা আলোচনায় জড়িত পক্ষগুলোর দৃষ্টিভঙ্গি সমন্বয় করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ওই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তিনি প্রস্তাবটি সবগুলো দেশকে দিয়েছেন এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানও এটি পর্যালোচনা করে দেখছে।

  • ‘ইরান এমন চুক্তি চায় যাতে কেউ পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে না পারে’

    ‘ইরান এমন চুক্তি চায় যাতে কেউ পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে না পারে’

    জুলাই ৩১, ২০২২ ০১:৩৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরান এমন একটি চুক্তি চায় যার ফলে আর কারো পক্ষে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়া সম্ভব হবে না।

  • চুক্তি চাইলে আমেরিকাকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে: ইরান

    চুক্তি চাইলে আমেরিকাকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে: ইরান

    জুলাই ২৮, ২০২২ ০২:৪২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরানের সংকল্পে কারো সংশয় থাকা উচিত নয়। তিনি আরো বলেছেন, আমেরিকা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে একটি ভালো চুক্তি সই করা অবশ্যই সম্ভব।

  • আমেরিকা বাস্তববাদী হলে একটি ভালো ও টেকসই চুক্তি সম্ভব: ইরান

    আমেরিকা বাস্তববাদী হলে একটি ভালো ও টেকসই চুক্তি সম্ভব: ইরান

    জুলাই ২৭, ২০২২ ০১:৪৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকার বাস্তববাদী হলে ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ব্যাপারে একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। মঙ্গলবার রাতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আস-সাবাহর সঙ্গে এক টেলিফোনালাপে তিনি ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান। ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি মেনে চলছে বলেও জানান আব্দুল্লাহিয়ান।

  • ‘জেদ্দা সম্মেলনে সংকট সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে’

    ‘জেদ্দা সম্মেলনে সংকট সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে’

    জুলাই ২৭, ২০২২ ০১:১৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বয়ে আনবে। তিনি মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ২০২০ সালে আমরিকার মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।

  • ডি-এইট সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ডি-এইট সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ২৪, ২০২২ ১৩:১০

    আটটি মুসলিম দেশের সংগঠন ডি-এইট এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এ তথ্য নিশ্চিত করেছে।