-
‘ইহুদিবাদী মন্ত্রিসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে’
মে ২৮, ২০২৪ ১০:২৩ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বর্বর আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। তারা রাফাহ আগ্রাসন বন্ধ করে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিতে চাইছে। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে।
-
ইসরাইলি হামলার কারণে রাফায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছে আনরোয়া
মে ২২, ২০২৪ ১১:৫৯ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা এবং সরবরাহ বন্ধ থাকার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আনরোয়া। এর ফলে চরম দুর্দশায় পড়া ফিলিস্তিনিদের দুর্ভোগ আরো বেড়ে গেছে।
-
লেবাননে ইহুদিবাদীদের বিমান হামলায় হিজবুল্লাহ যোদ্ধা ও ২ শিশু শহীদ
মে ১৮, ২০২৪ ১০:০৯লেবাননের সীমান্তবর্তী দুটি গ্রামের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনারা বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর এক যোদ্ধা ও দুটি শিশু শহীদ হয়েছে।
-
রাফায় ইসরাইলি হামলা বন্ধের আবেদনের ওপর হেগের আদালতে শুনানি চলছে
মে ১৬, ২০২৪ ১৭:২০ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় চলমান গণহত্যা বন্ধের নিদের্শ চেয়ে দক্ষিণ আফ্রিকার করা এক আবেদনের ওপর আজ (বৃহস্পতিবার) থেকে দুই দিনের শুনানি শুরু করেছেন জাতিসংঘের শীর্ষ আদালত। হেগ ভিত্তিক এই আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-তে গত শুক্রবার এ সংক্রান্ত আবেদন করা হয়। রাফাতে ১০ লাখের বেশি বাস্তচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।
-
ইহুদিবাদী ইসরাইলকে কৌশলগত ভুলের শাস্তি দিয়েছে ইরান: মুখপাত্র
মে ১২, ২০২৪ ০৬:১২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সিরিয়ায় ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল যে কৌশলগত ভুল করেছিল ‘ট্রু প্রমিজ’ অভিযান ছিল তার সময়োচিত শাস্তিমূলক ব্যবস্থা।
-
ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
মে ০৬, ২০২৪ ০৯:০৮ইহুদিবাদী ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে বলে আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে।
-
'ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে'
মে ০৩, ২০২৪ ১৫:৫৫ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে 'ট্রু প্রমিজ' বা 'সত্য প্রতিশ্রুতি' অভিযানের মাধ্যমে ড্রোন ও ক্ষেপান্ত্রের সাহায্যে জটিলতম ও সর্বাধুনিক হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে। অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান।
-
হামাস যোদ্ধাদের হামলায় ইসরাইলের ১৪ সেনা হতাহত
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৪১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে।
-
কুখ্যাত গোলানি ব্রিগেডের ওপর হামলা চালাল লেবাননের হিজবুল্লাহ
এপ্রিল ২৮, ২০২৪ ০৬:৩৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর দুই যোদ্ধা নিহত হওয়ার পর শনিবার এ পাল্টা হামলা চালানো হয়।
-
দোনেস্কে পশ্চিমা অস্ত্রবাহী ট্রেনে সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া
এপ্রিল ২৭, ২০২৪ ০৭:৩৪রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা অস্ত্রবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কয়েকটি পশ্চিমা দেশ এসব অস্ত্র দিয়েছিল।