-
'জনদূর্ভোগের দোহাই দিয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা দিচ্ছে সরকার'
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১৪:২৩ক্ষমতায় থাকতেই সরকার একের পর এক অন্যায় করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
-
এইচএসসিতে বিজ্ঞান শিক্ষার্থীদের পাসের হার বেশি; প্রযুক্তি শিক্ষায় জ্ঞান অর্জনের আহবান
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৬:১৪বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।এর আগে শিক্ষামন্ত্রী ড.দীপুমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন।
-
ফোর লেন সড়ক নির্মাণ মান সম্মত হচ্ছে না: অভিযোগ ওবায়দুল কাদেরের
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৫:০২বাংলাদেশে নির্মিত বিভিন্ন এলাকার ফোর লেন সড়ক নির্মাণ মান সম্মত হচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
সরকার উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১৬:২৪বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকায় আবারো দুইদিন পদযাত্রা করবে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
আইএমএফ-এর প্রথম কিস্তির ঋণ পেল বাংলাদেশ: বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১৪:১৭যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গত ৩০ জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী ও পরিচালনা পর্ষদে চুড়ান্তভাবে পাস হয়েছে বাংলাদেশের ঋণ প্রস্তাব। সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে সাড়ে তিন বছরের জন্য মাত্র ৪৭০ কোটি মার্কিন ডলার; যা মোট জিডিপির তুলনায় অনেকটাই কম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মোট সাত কিস্তিতে প্রতিশ্রুত অর্থের প্রথম কিস্তি ৪৮ কোটি ২৩ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি অর্থ ২০২৬ সাল নাগাদ বাকি ৬ কিস্তিতে পাওয়ার কথা রয়েছে।
-
মালয়েশিয়ায় এবার কর্মী গেছে ৬০ হাজারের বেশি, কাজ পাননি অনেকে
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৬:০৫মালয়েশিয়া সরকারের বাছাই করা সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে একজন কর্মীকে বিদেশে যেতে কমপক্ষে সোয়া ৪ লাখ টাকার মতো খরচ করতে হচ্ছে। দালালদের হাত ঘুরে এলে এই টাকার পরিমাণ আরো বাড়ছে।
-
রমজানে পণ্য-মূল্য নিয়ন্ত্রণে কঠোর অভিযান করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৫:২২বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের এলসি খুলতে দিতে হবে। নইলে মসলার বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। কারণ দেশের মসলার বাজার সম্পূর্ণ আমদানি নির্ভর। এমন দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।
-
গ্যাস-বিদ্যুৎ-এ ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৪:৩৬গ্যাস-বিদ্যুৎ-এ ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ সরকার। গ্রাহকরা ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
-
বাংলাদেশি কর্মী নিতে এমওইউ পরিবর্তনের কথা ভাবছে মালয়েশিয়া; প্রবাসীকল্যাণমন্ত্রী
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৪:১৯মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ কমাতে প্রয়োজনে সমঝোতা স্মারকে (এমওইউ) পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। অভিবাসন ব্যয় কমানোসহ প্রয়োজনে আরো নতুন সংযোজনের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। আর এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি মাসেই ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে ঢাকা-কুয়ালালামপুর।
-
প্রকাশনা শিল্পে কাগজের মূল্য সংকট সত্ত্বেও ছুটির দিনে গ্রন্থমেলায় ভিড়
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১৩:৪০'মেলা' শব্দটির সঙ্গে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্যসহ অনেক কিছু জড়িত। বিভিন্ন ধরনের মেলার মধ্যে বইমেলার আবেদন সম্পূর্ণ ভিন্ন। এর পৃষ্ঠপোষকরাও ভিন্ন মাত্রার দাবিদার। বইমেলা যেন চিত্ত জাগরণের রেনেসাঁ। বইপ্রেমী বাঙালি এক হয়ে যায় অমর একুশের গ্রন্থমেলায়।