-
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ: মির্জা ফখরুল
আগস্ট ২৫, ২০২২ ১৩:১৩মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন-পীড়নের ৫ বছর পূর্তি দিবস আজ। দিনটিকে 'কালো দিবস' আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন কাম্পে ‘হোপ ইজ হোম’ শীর্ষক প্রচার সমাবেশ আয়োজন করেছেন রোহিঙ্গারা।
-
শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের স্কুলপড়ুয়া সন্তানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
আগস্ট ২৫, ২০২২ ১১:৪২দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান চা-শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্কুলপড়ুয়া সন্তানেরা আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ক্লাস বর্জন করে প্রায় দুই হাজার শিক্ষার্থী উপজেলার খেজুরিছড়া চা-বাগানের দুর্গামন্দিরের সামনের রাস্তায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরে। এই শিক্ষার্থীদের মা-বাবারা চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন।
-
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না: বাংলাদেশ হাইকোর্ট
আগস্ট ২৫, ২০২২ ০৭:৪০বাংলাদেশের সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছে হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
-
রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকায় নিযুক্ত ১৪ দূতাবাসের অঙ্গীকার
আগস্ট ২৫, ২০২২ ০৭:৩০রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ঢাকায় নিযুক্ত ১৪টি দেশের দূতাবাস ও হাইকমিশন। রোহিঙ্গা সঙ্কটের ৫ বছরপূর্তি উপলক্ষে আজ (বৃহস্পতিবার) যৌথ বিবৃতিতে দেশগুলো এই অঙ্গীকারের ঘোষণা দেয়।
-
শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে চা-শ্রমিকদের বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২২ ১৫:৪৪চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান ধর্মঘটের ১২তম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকেরা। (আজ বুধবার) বেলা তিনটা থেকে উপজেলার সাতগাঁও চা–বাগানের চা কারখানার সামনের মহাসড়কে তাঁরা অবস্থান নেন।
-
সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া
আগস্ট ২৪, ২০২২ ১৩:৪৬বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
-
ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে রাজনৈতিক দলের মতামত মুখ্য ছিল না: সিইসি
আগস্ট ২৪, ২০২২ ১৩:৩৩বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন্ দল কী বলেছে, তা কমিশনের কাছে মুখ্য ছিল না। কীভাবে ভোট করলে সুষ্ঠু হবে, সেটাই মুখ্য বিবেচনায় ছিল।
-
বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি চালু, 'সেবা দানে কোনো অসুবিধা হবে না'
আগস্ট ২৪, ২০২২ ১২:৪১বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে নতুন নিয়মের প্রথমদিন আজ সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সময়মতো অফিসে চলে এসেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
-
ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কাদের, জাপা মহাসচিবের আপত্তি
আগস্ট ২৪, ২০২২ ০৭:৪৭আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
এত গুম-খুনের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না: ফখরুল
আগস্ট ২৩, ২০২২ ১৫:৫৬দমন-পীড়ন আর নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না বলে দৃঢ়তা ব্যক্ত করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সোমবার থেকে আবার নতুন করে গ্রাম পর্যায়ে আমাদের আন্দোলন শুরু হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে এই আন্দোলন। মানুষ এখন রাস্তায় বেরিয়ে আসছে।'