-
শপথের ১০ দিন আগে মামলার ঝামেলায় ট্রাম্প; কারাদণ্ড হচ্ছে না
জানুয়ারি ০৪, ২০২৫ ১০:৩০যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এক মামলার রায় আগামী ১০ জানুয়ারি ঘোষণা করা হবে। তাঁকে কারাদণ্ড দেওয়ার সম্ভাবনা নেই, তবে আর্থিক জরিমানা করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার ১০ দিন আগে এই রায় হতে যাচ্ছে।
-
ইরান-ভারত সম্পর্ক ঐতিহ্যগত এবং ঐতিহাসিক: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০২৫ ০৮:৪৬ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ্ত-রাভাঞ্চি বলেছেন, ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহ্যগত এবং ঐতিহাসিক। গতকাল শুক্রবার ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত ১৯তম ইরান-ভারত রাজনৈতিক পরামর্শ সভায় এ কথা বলেছেন তাখ্ত-রাভাঞ্চি।
-
প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে ইরান: রাষ্ট্রদূত
জানুয়ারি ০৪, ২০২৫ ০৬:৩৬পশ্চিম এশিয়ায় ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষকে ইরান ব্যাপকভাবে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমিনি।
-
শহীদেরা রক্ত না দিলে পবিত্র স্থানগুলোর কোনো চিহ্নই থাকত না: ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ০৪, ২০২৫ ০৬:৩৬আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী আন্দোলনের মহানায়ক ইরানি জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে এখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে গত বধুবার এই দুই শহীদের পরিবারের পাশাপাশি কেরমানে গত বছরের সন্ত্রাসী হামলায় শহীদদের পরিবার ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে শহীদ সোলায়মানি অনন্য ভূমিকা পালন করেছেন
জানুয়ারি ০৪, ২০২৫ ০৬:৩৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও মুজাহিদদের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে শহীদ জেনারেল কাসেম সোলায়মানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
-
ইরান গঠনমূলক পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০২৫ ০৬:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তেহরান একটি গঠনমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। চীনের ‘সিসিটিভি’ নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানের এ প্রস্তুতির কথা জানান।
-
ইসরাইলে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
জানুয়ারি ০৪, ২০২৫ ০৬:২৭ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী ইয়াফা শহরে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
-
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো নিরুত্তর
জানুয়ারি ০৩, ২০২৫ ১৭:১১বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনো তেমনই।
-
আলোচনা নিষ্ফল! লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চিনের, তীব্র প্রতিবাদ ভারতের
জানুয়ারি ০৩, ২০২৫ ১৬:১৪ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের মধ্যে। ডেমচক, দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত-চীন। কিন্তু সীমান্তের পরিস্থিতি যে শান্ত হয়নি এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ তৈরি করছে চীন। আর এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
-
গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছেই; আজ ৩৫ ফিলিস্তিনি শহীদ
জানুয়ারি ০৩, ২০২৫ ১৫:৫৯গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আজ (শুক্রবার) আরও ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।