-
আল-আকসা মসজিদে আগ্রাসনের মধ্যদিয়ে প্রমাণ হয় ইসরাইল সংঘাত বাড়াতে চাইছে
আগস্ট ১৪, ২০২৪ ১১:১১ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, এর মধ্যদিয়ে প্রমাণ হয় যে, দখলদার এই শক্তি মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়াতে চাইছে।
-
এবার শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গুমের মামলা
আগস্ট ১৪, ২০২৪ ১০:৫৩সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
-
ফিলিস্তিনের প্রতি রাশিয়ার সমর্থন নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পুতিন
আগস্ট ১৪, ২০২৪ ১০:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো। গতকাল (মঙ্গলবার) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিন দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস গতকাল রাশিয়া গেছেন।
-
'জুলাই গণহত্যা'র বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আসিফ নজরুল
আগস্ট ১৪, ২০২৪ ০৯:২৭বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া সাবেক সরকারপ্রধানসহ ‘জুলাই হত্যাকাণ্ডে’ যাদের নাম আসবে, তাদের সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
-
ইসরাইলকে আরো ২,০০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে মার্কিন সরকার
আগস্ট ১৪, ২০২৪ ০৮:৪২ইহুদিবাদী ইসরাইলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। ইসরাইল যখন গাজায় বেসামরিক জনগণের ওপর দশ মাস ধরে গণহত্যা চালাচ্ছে তখন এই বিপুল অর্থের অস্ত্র দেয়ার পদক্ষেপ নিল আমেরিকা।
-
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন: বরগুনার সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
আগস্ট ১৪, ২০২৪ ০৮:১৯ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
-
ইসরাইলের মাউন্ট নিরা ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
আগস্ট ১৪, ২০২৪ ০৭:২৯ইহুদিবাদী ইসরাইলের উত্তর অঞ্চলে মাউন্ট নিরা সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
-
আল-আকসা তুফান অভিযান প্রতিরোধ সংগঠনগুলোকে বৈশ্বিক রূপ দিয়েছে: ইরান
আগস্ট ১৪, ২০২৪ ০৬:৩৪ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোকে বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছে। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
-
পাশ্চাত্যের কারণে পাশবিকতা চালাতে উৎসাহ পাচ্ছে ইসরাইল: পেজেশকিয়ান
আগস্ট ১৪, ২০২৪ ০৫:৫৮গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নজিরবিহীন অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার পাশাপাশি তেল আবিবের প্রতি পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
-
বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার
আগস্ট ১৩, ২০২৪ ১৬:০৮বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন।