-
আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব: মির্জা ফখরুল
নভেম্বর ১১, ২০২৫ ১৪:৪৮বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা প্রতিশোধের রাজনীতি ও আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।"
-
'২০২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে'
নভেম্বর ১১, ২০২৫ ১৩:৪৬বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। ২০২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই।"
-
ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ: ১২ নিহত, আহত ৩০
নভেম্বর ১১, ২০২৫ ১৩:২১পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও সেশন আদালতের বাইরে ভয়াবহ এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
-
বাংলাদেশে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সাড়ে ৪ মাস বাড়ল
নভেম্বর ১১, ২০২৫ ১৩:০২বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে।
-
পাকিস্তান আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান এবং আইএস খোরাসানকে অস্ত্র সরবরাহের বিষয়ে সতর্ক করেছে
নভেম্বর ১১, ২০২৫ ০৯:১৫জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি বলেছেন: আফগানিস্তানে বিদেশী বাহিনীর রেখে যাওয়া অবশিষ্ট অস্ত্রগুলো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে পড়ার বিষয়টি আঞ্চলিক শান্তির জন্য হুমকিস্বরূপ।
-
দিল্লিতে বিস্ফোরণ : ভারত ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
নভেম্বর ১১, ২০২৫ ০৮:৫৯ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
-
'পাশ্চাত্য ইরানের শক্তি ও স্বাধীনতার বিরোধী'
নভেম্বর ১০, ২০২৫ ১৭:২৪পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর মতামত ও চিন্তাধারার আলোকে "আমরা ও পাশ্চাত্য” শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আজ (সোমবার) রাজধানী তেহরানে সম্পন্ন হয়েছে। ইরানের জাতীয় রেডিও ও টেলিভিশন সংস্থার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে বহু বিশিষ্ট চিন্তাবিদ, অধ্যাপক ও গবেষক অংশ নিয়েছেন।
-
দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ৮, আহত ২৪
নভেম্বর ১০, ২০২৫ ১৭:০১দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। ঘটনাস্থলে থাকা ২২টি গাড়িতে আগুন ধরে যায় এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।
-
নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: ফখরুল
নভেম্বর ১০, ২০২৫ ১৬:২৮বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।"
-
মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূত হত্যাচেষ্টার অভিযোগ ‘ভিত্তিহীন ও হাস্যকর’: ইরান
নভেম্বর ১০, ২০২৫ ১৫:০৫মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা করার অভিযোগকে 'ভিত্তিহীন ও হাস্যকর' বলে অভিহিত করেছে ইরান। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে যে, ইরান মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা করেছিল।