-
হুথি আনসারুল্লাহ ইসরাইলের মূল চালিকা শক্তিকে চাপে ফেলেছে: ইরান
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৭:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরাইলে জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে।
-
কুয়েত সিটিতে নয়া কুয়েতি আমিরকে অভিনন্দন জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১৮, ২০২৩ ০৬:১০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বিভিন্ন ক্ষেত্রে কুয়েতের সঙ্গে তার দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (রোববার) কুয়েত সিটিতে দেশটির নতুন আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আস-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের এ আগ্রহের কথা জানান।
-
গাজায় অযথা অপরাধযজ্ঞ চালাচ্ছে ইসরাইল, ফিলিস্তিন বিজয়ী হবে: ইরান
ডিসেম্বর ১৮, ২০২৩ ০৬:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘অযথা যুদ্ধাপরাধ’ চালিয়ে যাচ্ছে; এই দখলদার শক্তির বিরুদ্ধে ‘অসম’ যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।
-
গাজায় ইসরাইল আইএসআইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে
ডিসেম্বর ১৭, ২০২৩ ১৪:৪১ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা লক্ষ্যে পৌঁছার জন্য আইএসআইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। তাদের উচিত নিজেদের লজ্জাজনক ঐতিহাসিক ব্যর্থতার ক্ষতিপূরণ নিয়ে ভাবা।
-
কুয়েতের আমিরের মৃত্যুতে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:০১কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্টমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:৫৭ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবতিতে বলেছেন, “ইরানের একটি থানায় যে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং জয়শুল আদল যে হামলার দায়িত্ব স্বীকার করেছে, জাতিসংঘ কঠোরতম ভাষায় তার নিন্দা জানাচ্ছে।”
-
ইরানের থানায় সন্ত্রাসী হামলার পেছনে শত্রুদের হাত রয়েছে: সেনাপ্রধান
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:৫৪ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় শত্রুদের নোংরা হাত জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি। তিনি ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদানের কাছে লেখা এক বার্তায় বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করতেই রাস্ক থানায় সন্ত্রাসী হামলা হয়েছে।
-
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান
ডিসেম্বর ১৬, ২০২৩ ১৪:৩৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগ ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
-
পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার
ডিসেম্বর ১৬, ২০২৩ ১০:০৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার চলে গেছে এবং এরইমধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে।
-
দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ১৬, ২০২৩ ০৬:১৫ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। শুক্রবার ভোররাতের ওই হামলায় ইরানের ১১ পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হন।