-
টানা কয়েক মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা ১০০'র নিচে নামল ইরানে
জানুয়ারি ০৫, ২০২১ ১৪:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৫৫ হাজার ৭৪৮ জনে দাঁড়ালো।
-
২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছে ঘণ্টায় প্রায় ২০ গ্রাম: ইরান
জানুয়ারি ০৫, ২০২১ ১৫:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে মাত্র ২৪ ঘণ্টা সময় লেগেছে এবং এখন প্রতি ঘণ্টায় ১৭ থেকে ২০ গ্রাম ইউরেনিয়াম উৎপাদন হচ্ছে।
-
ইরানে অ্যাটাক ড্রোনের সর্ববৃহৎ মহড়া শুরু
জানুয়ারি ০৫, ২০২১ ১৩:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (মঙ্গলবার) থেকে অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া শুরু করেছে। সেমনান প্রদেশে এই মহড়া চলছে। শত শত ড্রোন এতে অংশ নিচ্ছে।
-
ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে: বিশ্লেষক
জানুয়ারি ০৫, ২০২১ ০৭:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তাতে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া, এই আগ্রাসন শুধুমাত্র হবে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য, আমেরিকার জন্য নয়। পাশাপাশি সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশের স্বার্থ থাকবে এই আগ্রাসনে।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন খাতে পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান: সেনাবাহিনী
জানুয়ারি ০৫, ২০২১ ০৫:০২ইরানের সেনাবাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিশেষ করে পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে।
-
সিরিয়ায় ইরানের সেনা অবস্থানে ইসরাইলি হামলার দাবি অসত্য: আইআরজিসি
জানুয়ারি ০৫, ২০২১ ০৫:০০ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি সেনা অবস্থানে হামলা চালানোর যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হেজাজি বলেছেন, “ইহুদিবাদীরা ভালো করে জানে, তারা যদি ইরানের কোনো নাগরিক বা সেনাকে শহীদ করে তাহলে নিশ্চিতভাবে তেহরান তার জবাব দেবে।”
-
‘কারিগরি কারণে’ দক্ষিণ কোরিয়ার জাহাজ আটক করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
জানুয়ারি ০৫, ২০২১ ০৪:৫৫কারিগরি কারণে পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার জ্বালানীবাহী একটি জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, জাহাজ আটকের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্পূর্ণ কারিগারি কারণে জাহাজটি আটক করা হয়েছে।
-
সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার
জানুয়ারি ০৫, ২০২১ ০৩:০৭ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ আমেরিকার হাতে জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডকে সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং ইরাক ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।
-
পারস্য উপসাগর থেকে কোরীয় তেলবাহী জাহাজ আটক করেছে ইরান
জানুয়ারি ০৪, ২০২১ ১৭:২৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে। সমুদ্র পরিবেশ বিষয়ক আইন ভঙ্গ করার কারণে জাহাজটি আটক করা হয় বলে জানানো হয়েছে।
-
‘পারস্য উপসাগরে আমেরিকার বজ্জাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান’
জানুয়ারি ০৪, ২০২১ ১৫:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যেসব দুষ্টুমিপূর্ণ তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখবে বলে সিদ্ধান্ত ঘোষণা করার একদিন পর ইরানের এই মুখপাত্র এসব কথা বললেন।