-
জেনারেল সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে: ইব্রাহিম রায়িসি
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়ার জন্য তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দায়ী থাকবেন।
-
২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করল ইরান
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ফোরদো পরমাণু স্থাপনায় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি আজ (সোমবার) বলেছেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে ফোরদো স্থাপনায় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
-
ইরানে করোনার পরীক্ষামূলক টিকা দ্বিতীয় ধাপে প্রয়োগ শুরু
জানুয়ারি ০৪, ২০২১ ১৩:৩৯পরীক্ষামূলকভাবে করোনার টিকা দ্বিতীয় ধাপে প্রয়োগ আজ (সোমবার) থেকে শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হামেদ হোসাইনি বলেছেন, দ্বিতীয় ধাপে টিকা প্রয়োগের অনুমোদন গতরাতে পাওয়া গেছে। এরপর আজ থেকে টিকা প্রয়োগ শুরু হয়েছে।
-
জেনারেল সোলাইমানি হত্যার প্রধান সুবিধাভোগী দায়েশ: জারিফ
জানুয়ারি ০৪, ২০২১ ০৮:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের একমাত্র সুবিধাভোগী হচ্ছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
-
উগ্র জঙ্গিদের এক নম্বর শত্রু শীর্ষ সন্ত্রাসীর হাতে নিহত হয়েছেন: জারিফ
জানুয়ারি ০৪, ২০২১ ০৭:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে একমাত্র লাভবান হয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। তিনি রোববার (৩ জানুয়ারি) জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে এ মন্তব্য করেন।
-
যুদ্ধ শুরু হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে: আইআরজিসি
জানুয়ারি ০৪, ২০২১ ০২:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এওকজন সিনিয়র কমান্ডার আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সহযোগী আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যেকোনো যুদ্ধ শুরু হলে এসব আরব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
-
ট্রাম্পের ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করতে হলে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিন: শামখানি
জানুয়ারি ০৪, ২০২১ ০২:৪৮ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
প্রতিশোধ নেবই, স্থান ও সময় নির্ধারণ করবে ইরান: আইআরজিসি'র মুখপাত্র
জানুয়ারি ০৩, ২০২১ ১৫:৫১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরিফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির রক্তের বদলা কখন ও কোথায় নেয়া হবে তা ইরানই ঠিক করবে। তিনি আজ (রোববার) রাশাটুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
-
কয়েক সপ্তাহ'র মধ্যে করোনার টিকা ইরানে আসবে: প্রেসিডেন্টের আশাবাদ
জানুয়ারি ০৩, ২০২১ ১৩:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা কেনার কাজ সম্পন্ন হবে এবং টিকা দেশে আসবে। তিনি আজ (রোববার) জাতীয় অর্থনৈতিক সমন্বয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন।
-
ইসরাইলের পাতানো ফাঁদের ব্যাপারে ট্রাম্পকে জারিফের সতর্কবাণী
জানুয়ারি ০৩, ২০২১ ১২:৫৩মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও হস্তক্ষেপের পরিণতিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে সাত ট্রিলিয়ন ডলার ব্যয় করেও এ অঞ্চলের ব্যাপারে তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প গত চার বছরের ভুলের পুনরাবৃত্তি করে চলেছেন এবং ক্ষমতার শেষ মুহূর্তে এসেও অতীত ভুলের নীতিতে অটল রয়েছেন।