উগ্র জঙ্গিদের এক নম্বর শত্রু শীর্ষ সন্ত্রাসীর হাতে নিহত হয়েছেন: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i85796-উগ্র_জঙ্গিদের_এক_নম্বর_শত্রু_শীর্ষ_সন্ত্রাসীর_হাতে_নিহত_হয়েছেন_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে একমাত্র লাভবান হয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। তিনি রোববার (৩ জানুয়ারি) জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০২১ ০৭:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে একমাত্র লাভবান হয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। তিনি রোববার (৩ জানুয়ারি) জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে এ মন্তব্য করেন।

জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “গত বছর উগ্র সন্ত্রাসীদের এক নম্বর শত্রু  (জেনারেল সোলাইমানি) বিশ্বের শীর্ষ সন্ত্রাসীর (আমেরিকা) হাতে নিহত হয়েছেন। আজ এমন সময় এই মহান শহীদের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে যখন তার হত্যাকাণ্ডের একমাত্র সুবিধাভোগী হিসেবে দায়েশ (আইএস) মধ্যপ্রাচ্যে আবার মাথাচারা দিয়ে উঠছে।”

জেনারেল সোলাইমানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইরাকের রাজধানী বাগদাদে এই শহীদের ছবি সম্বলিত বিলবোর্ড

গত বছরের ৩ জানুয়ারি শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লে. জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।