-
আমেরিকা দুর্বৃত্ত ও আইন লঙ্ঘনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে: ইরান
জুলাই ২৩, ২০২০ ০১:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা একটি দুর্বৃত্ত ও আইন লঙ্ঘনকারী দেশে পরিণত হয়েছে। তিনি গতকাল (বুধবার) রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
নিঃসন্দেহে আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবে ইরান: সর্বোচ্চ নেতা
জুলাই ২২, ২০২০ ০১:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরাকে লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনো ভুলবে না এবং নিঃসন্দেহে আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবে। তিনি গতকাল সন্ধ্যায় তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
আমরা চাই ইরাক আমেরিকাকে ভাল করে চিনে রাখুক: ইরানের সর্বোচ্চ নেতা
জুলাই ২২, ২০২০ ১৪:২৮ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তেহরান সফরকারী ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমিকে দেয়া সাক্ষাতে বলেছেন, দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যেমন গুরুত্বপূর্ণ তেমনি পশ্চিম এশিয়ায় উন্নতি, সমৃদ্ধি, শান্তি, নিরাপত্তা ও মর্যাদার জন্যও জরুরি।
-
জেনারেল সোলাইমানি হত্যা মামলা দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে হবে: সংসদ স্পিকার
জুলাই ২২, ২০২০ ১২:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে হবে। আজ (বুধবার) তেহরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
-
চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলবে ইরান
জুলাই ২২, ২০২০ ০৯:০৭চীনে একটি বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা নিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন অ্যান্ড এগ্রিকালচারের বোর্ড মেম্বার গোলাম হোসেইন জামিলি এ কথা জানিয়েছেন।
-
পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২২, ২০২০ ০৭:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়া সফরের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা হস্তান্তর করেছেন। এর পাশাপাশি জাওয়াদ জারিফ আরো জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতা বিষয়ক চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে ইরান।
-
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলবের খবর প্রত্যাখ্যান
জুলাই ২২, ২০২০ ০২:০১সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে দক্ষিণ কোরিয়া তলব করেছে বলে দেশটির একটি বার্তা সংস্থা যে খবর দিয়েছে তাকে ‘অপেশাদার ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ইরান ও ইরাকের
জুলাই ২২, ২০২০ ০১:২৬ইরান ও ইরাক দু’দেশের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে বলেছে, দু’দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি গতকাল (মঙ্গলবার) তেহরানে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুই সরকারপ্রধান এ আগ্রহ প্রকাশ করেন।
-
ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্য ২ হাজার কোটি ডলারে নেবে
জুলাই ২১, ২০২০ ১৫:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্যের পরিমাণ দুই হাজার কোটি ডলারে নিতে চায়। ইরান-ইরাক জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান ইয়াহিয়া আলী ইসহাক একথা বলেছেন। তিনি বলেন, দু দেশের মধ্যকার বাণিজ্য বাড়ানোর উপায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে।
-
বিদেশিরা শুধু মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করতে চায়: ইরান
জুলাই ২১, ২০২০ ১৪:৩৩কুয়েতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস বলেছে, বিদেশীরা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি কখনই বিবেচনায় নেয় না বরং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা। ইরানের আঞ্চলিক ভূমিকা নিয়ে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানোভস্কির সমালোচনার জবাবে ইরানি দূতাবাস এই বক্তব্য দিয়েছে।